এক্সপ্লোর

Russia Ukraine War: যুদ্ধ চায় না রাশিয়া, দাবি রাশিয়ার বিদেশমন্ত্রীর

Russia Ukraine Crisis: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, রাশিয়া যুদ্ধ চায় না। বর্তমান সঙ্কট শেষ করতে চায় রাশিয়া। আলোচনার পরিস্থিতি যে রয়েছে, তারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

মস্কো: যুদ্ধ বন্ধ হয়নি। বারবার আলোচনা করেও মিলছে না সমাধান সূত্র। এরই মধ্যে নতুন বার্তা দিল রাশিয়া। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (sergey lavrov) বলেছেন, 'রাশিয়া যুদ্ধ চায় না। বর্তমান সঙ্কট শেষ করতে চায় রাশিয়া।' আলোচনার পরিস্থিতি যে রয়েছে, তারও ইঙ্গিত দিয়েছেন তিনি।   

ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবা (Dmitry Kuleba) এবং তুরস্কের বিদেশমন্ত্রী Mevlut Cavusoglu-র সঙ্গে আলোচনার পরেই এই বক্তব্য রাখেন রাশিয়ার বিদেশমন্ত্রী। প্রয়োজনে ভোলোদিমির জেলেনস্কি (Vladimir Zelensky) এবং ভ্লাদিমির পুতিনের (vladimir putin) মধ্যে কী আলোচনা হতে পারে? এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি লাভরভ। 

যুদ্ধের ফলে ইউক্রেনে (ukraine) আটকে পড়েছেন একাধিক বিদেশি নাগরিক। ভয়াবহ দুরবস্থা ইউক্রেনের নাগরিকদেরও। প্রাণ বাঁচাতে একাধিক পড়শি দেশে আশ্রয় নিয়েছেন বহু নাগরিক। আগেই শরণার্থী সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড নেশন। যুদ্ধের কারণে কুড়ি লক্ষেরও বেশি বাসিন্দা ইউক্রেন ছেড়েছেন। তাদের মধ্যে রয়েছে প্রচুর শিশুও। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন পোপ ফ্রান্সিসও। 

যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার (russia) বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকা (USA)-কানাডা। একই সুরে সরব হয়েছে ফ্রান্স (france)-জার্মানিও। রাশিয়াকে রুখতে ঘুরপথে ইউক্রেনকে সাহায্য করেছে আমেরিকা ও ইউরোপের একাধিক দেশ। রাশিয়াকে আর্থিকভাবে ধাক্কা দিতে একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে আমেরিকার তরফে। সুইফট (swift) ব্য়াঙ্কিং সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে। রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করেছে আমেরিকা ও একাধিক দেশ। ইউক্রেনের হয়ে সেনা না নামালেও ইউক্রেনকে একাধিক সমরাস্ত্র দিয়ে লাগাতার সাহায্য করে এসেছে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও আরও একাধিক ইউরোপের দেশ। সংবাদ সংস্থার সূত্রে খবর, ইউক্রেনের পরিস্থিতি উত্তপ্ত করতে ভাড়াটে সৈন্যও ঢোকাচ্ছে পশ্চিমী দুনিয়া। বারবার সংঘর্ষ বিরতি হলেও কোনওভাবেই থামছে না যুদ্ধ।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে মুখ খুললেন মোদি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget