এক্সপ্লোর

Russia Ukraine War: যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ

Ukraine Russia Conflict: ইউক্রেনে ঘরছাড়া এক লক্ষের বেশি মানুষ, জানাল রাষ্ট্রপুঞ্জ। তাঁদের তরফে জানান হয়েছে, শতাব্দীর সবথেকে বড় শরণার্থী সঙ্কট। 

নয়া দিল্লি: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের দশম দিনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। কিন্তু ৭ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে ফের রুশ হামলা হয়েছে, এমনটাই জানিয়েছে সূত্র। ইউক্রেনের বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ হয়েছে। অন্যদিকে,  কিভে রুশ হামলায় ৬ জনের মৃত্যু, দাবি ইউক্রেনের। ইউক্রেনে ঘরছাড়া এক লক্ষের বেশি মানুষ, জানাল রাষ্ট্রপুঞ্জ। তাঁদের তরফে জানান হয়েছে, শতাব্দীর সবথেকে বড় শরণার্থী সঙ্কট। 

প্রসঙ্গত,  ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় ৭ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা। ইউক্রেন থেকে সাধারণ মানুষকে নিরাপদে বেরোনোর জন্য মাত্র ৭ ঘণ্টা সময় দিল রাশিয়া। মারিউপোল এবং ভলনোভাখা শহর দিয়ে হিউম্যান করিডোর করা হয়েছে। প্রসঙ্গত, মারিউপোলে প্রায় ৪ লক্ষ ৪০ হাজার এবং ভলনোভাখায় প্রায় ২১ হাজার মানুষ আটকে ছিলেন বলে খবর। এর আগে সাধারণ মানুষের প্রাণহানি রুখতে গ্রিন করিডোর তৈরির প্রস্তাব দেয় ইউক্রেন। একমাত্র রাশিয়ার তরফে যুদ্ধবিরতি ঘোষণা করা হলে তা সম্ভব বলে তারা জানায়। এরপরই ইউক্রেনের প্রস্তাবে সাড়া দিয়ে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। 

আরও পড়ুন, 'কোথাও যায়নি, কিভেই আছি' , রাশিয়ার দাবি উড়িয়ে ভিডিও বার্তা জেলেনস্কির

আপাতত স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বহাল থাকবে যুদ্ধবিরতি।  বেলা ১১টায় সাধারণ নাগরিকদের উদ্ধারকার্য শুরু হবে বলে ঠিক হয়েছে। মারিউপোলে ৪ লক্ষ ৪০ হাজার এবং ভলনোভাখায় ২১ হাজার মানুষ পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন। তাঁদের নিরাপদে বার করে আনা হবে বলে জানা গিয়েছে।                                       

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, "৫ মার্চ মস্কোর স্থানীয় সময় অনুযায়ী ভোর ৫টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। মারিউপুল, ভলনোভাখা থেকে নাগরিকরা যাতে নিরাপদে বেরিয়ে যেতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত। বেরনোর জন্য সকলকে মানবিক করিডর গড়ে দেওয়া হবে।"

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের মাটিকে বোড়ে বানিয়ে ন্যাটো এবং আমেরিকাকে কোনও ভাবেই রাশিয়াকে কোণঠাসা করতে দেবেন না বলে জানান তিনি। সেই থেকে বিগত ১০ দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইউক্রেনে। তাতে এখনও পর্যন্ত ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা। অন্য দিকে, রাশিয়ার তরফেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget