এক্সপ্লোর

Russia Ukraine War: ফের ২০০ মিলিয়ন ডলারের মার্কিন সাহায্য ইউক্রেনকে

Russia Ukraine War: ফের ইউক্রেনের পাশে আমেরিকা। রাশিয়ার হামলায় কোণঠাসা ইউক্রেনকে নতুন করে সাহায্য বাইডেন প্রশাসনের।

ওয়াশিংটন: ফের ইউক্রেনের পাশে আমেরিকা (usa)। রাশিয়ার হামলায় কোণঠাসা ইউক্রেনকে নতুন করে সাহায্য বাইডেন প্রশাসনের। ২০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র পাঠানো হবে ইউক্রেনে (ukraine)। রাশিয়াকে (russia) ঠেকানোর জন্য আরও সাহায্যের আর্জি জানিয়েছিল ইউক্রেন। তারপরেই দ্রুত সাহায্যের পদক্ষেপ আমেরিকার। 

শনিবারই এই বিষয়ে ঘোষণা করেছিলেন জো বাইডেন (joe biden)। হোয়াইট হাউস জানিয়েছিল, নতুন করে সামরিক অস্ত্র পাঠানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে। জ্যাভেনিল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল (anti tank missile) এবং রাশিয়ার বিমানকে ঠেকানোর জন্য স্ট্রিঞ্জার মিসাইল চেয়েছিল ইউক্রেন। সেই আর্জিতেই সাড়া দিয়েছে আমেরিকা। 

এর আগেও একাধিকবার ইউক্রেনে অস্ত্র ও আর্থিক সাহায্য পাঠিয়েছে আমেরিকা। ২০২১ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত পূর্ব ইউরোপের দেশটিতে ১.২ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য করেছে আমেরিকা। ২০১৪ সাল থেকে হিসেব ধরলে সেই সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৪ সালেই ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নিয়েছিল রাশিয়া। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রায় তিন সপ্তাহে পড়েছে। ধীরগতিতে হলেও ইউক্রেনে নিজেদের দাপট দেখাচ্ছে রাশিয়ার সেনা। ছোট যুদ্ধাস্ত্র থেকে ভারী সামরিক অস্ত্র-সবদিক থেকেই রাশিয়ার তুলনায় ধারে-ভারে পিছিয়ে ছিল ইউক্রেন। তাই প্রথম থেকেই সেনা না নামালেও অস্ত্র পাঠাতে কার্পণ্য করেনি আমেরিকা। একই ভাবে সাহায্য করেছে ব্রিটেন, কানাডা (canada) ও ইউরোপের একাধিক দেশ। রাশিয়ার বিমান, ট্যাঙ্কের সঙ্গে পাল্লা দিতেই বারবার এই সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছে আমেরিকা। সেদেশের সেক্রেটারি অফ স্টেট অ্য়ান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, যখনই প্রয়োজন পড়বে সাহায্য করবে আমেরিকা। একটি বিবৃতিতে তিনি বলেন, 'রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা এবং আমাদের সঙ্গীরা ইউক্রেনের সরকার ও নাগরিকদের পাশে রয়েছি।'

যদিও প্রথম থেকেই রাশিয়া বলে আসছে, ইউক্রেন দখলের কোনও ইচ্ছে তাদের নেই। ইউক্রেনের সামরিক ক্ষমতা ধ্বংস করার লক্ষ্যেই রাশিয়ার এই অভিযান।  

আরও পড়ুন: ইউক্রেন শরণার্থী প্রশ্নে হেসে ফেললেন কমলা হ্যারিস! 'অসংবেদনশীল', 'লজ্জাজনক' আখ্যা নেটিজেনদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget