এক্সপ্লোর

Russia Ukraine War: যুদ্ধকালে সামনে থেকে নেতৃত্ব দেশকে, নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন জেলেনস্কি, সুপারিশ ইউরোপের

Russia Ukraine War: ইউরোপের বর্তমান এবং প্রাক্তন রাজনীতিকদের তরফে সম্প্রতি নোবেল কমিটির কাছে জেলেনস্কিকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার অনুরোধ জানানো হয়।

নয়াদিল্লি: নয় নয় করে তিন বছর ইউক্রেনের মসনদে তিনি।  এতদিমন বিশ্বের সিংহভাগ মানুষ নামই শোনেননি তাঁর। কিন্তু রুশ আগ্রাসনের (Russia Ukraine War) বিরুদ্ধ যে ভাবে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন তিনি, তাতে ঘরে ঘরে এখন পরিচিত নাম হয়ে উঠেছেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। এ বার নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য তাঁর নাম সুপারিশ করল ইউরোপের তাবড় রাষ্ট্র।

ইউরোপের বর্তমান এবং প্রাক্তন রাজনীতিকদের তরফে সম্প্রতি নোবেল কমিটির কাছে জেলেনস্কিকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার অনুরোধ জানানো হয়। নতুন করে মনোনয়ন পর্ব চালু করে ৩১ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয় নোবেল কমিটিকে। ১১ মার্চ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর আর্জি জানাচ্ছি আমরা, যাতে ইউক্রেনের প্রেসিন্ট জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা যায়।’

জেলেনস্কি কেন নোবেল শান্তি পুরস্কারের দাবিদার, তার ব্যাখ্যাও দেওয়া হয় বিবৃতিতে। বলা হয়, ‘গণতন্ত্র এবং স্বশাসন রক্ষায় ইউক্রেনের নারী-পুরুষ নির্বিশেষে সকলে অসীম সাহসিকতার পরিচয় দিচ্ছেন। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হার না মানা আচরণ, চোখের জলে পরিবারকে বিদায় জানিয়ে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত নাগরিক, কর্তৃ্ত্ববাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইউক্রেন।’

আরও পড়ুন: Russia Ukraine War: 'স্বাধীনতা এবং দাসত্বের মাঝে নতুন দেওয়াল, ভেঙে গুঁড়িয়ে দিন', যুদ্ধের ২১তম দিনে আবেগঘন বার্তা জেলেনস্কির

উল্লেশখ্য, কৌতুকাভিনেতা থেকে ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। তাঁর জীবন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে এত দিন তিনি অনুপ্রেরণা ছিলেনই, গত তিন সপ্তাহে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সামনে থেকে দেশকে নেতৃত্ব দিয়ে গোটা বিশ্বের সামনে নজির তৈরি করেছেন তিনি। তাই নোবেল শান্তি পুরস্কারের জন্য জেলেনস্কির নাম সুপারিশ করা হয়েছে বলে জানাজানি হতেই নেটমাধ্যমে তাঁর পক্ষে সওয়াল করতে শুরু করেছেন লক্ষ লক্ষ মানুষ।

এক দিন আগেই জার্মান সংসদে বার্লিন দেওয়ালের প্রসঙ্গ টেনে রুশ আগ্রাসনের মোকাবিলায় একজোট হওয়ার বার্তা দেন জেলেনস্কি। জানান, বার্লিন দেওয়ালের মতোই স্বাধীনতা এবং দাসত্বের মাঝে নয়া দেওয়াল গড়ে তুলেছে রাশিয়া। তা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে সকলকে। গত ১৬ মার্চ আমেরিকা-সহ ইউরোপের দেশগুলিকেও বার্তা দেন তিনি। বলেন, “এই অন্ধকার মুহূর্তে আপনাদের একটাই প্রার্থনা আমার, আরও উদ্যোগী হতে হবে আপনাদের।”

 ২০২২ সালের নোবেল পুরস্কারের ঘোষণা হবে ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত। এ বছর নোবেল পুরস্কারের জন্য ২৫১ জনের নামে আবেদন জমা পড়েছে। আবেদন জমা পড়েছে ৯২টি সংস্থার তরফেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget