এক্সপ্লোর

অর্ধশতাব্দী পর ভারতীয়, পাকিস্তানি ভাই-বোনের পুনর্মিলন

দুবাই: গল্প হলেও সত্যি! ৪৮ বছর পর সুদূর আবুধাবিতে ভারতীয় ভাই-বোনের সঙ্গে দেখা হল পাকিস্তানি ভাইয়ের! এ যেন এক স্বপ্নপূরণ। এ যেন এক গল্পগাথা। প্রায় অর্ধশতক পেরিয়ে যাওয়ার পর শৈশবে বিচ্ছিন্ন হয়ে পড়া তিন ভাই-বোনের পুনর্মিলন হল। পাকিস্তানের নাগরিক ৭৬ বছরের হামজা সরকার দেখা করলেন ৭৫ বছরের ভাই টিপি মাম্মিকুট্টি এবং ৮৫ বছরের দিদি ইয়াতুর সঙ্গে। খবরে প্রকাশ, ১৯৫১ সালে কেরলের বাড়ি থেকে আচমকা পালিয়ে যান হামজা। তখন তাঁর বয়স মাত্র ১১। ভাই মাম্মিকুট্টি জানিয়েছেন, হামজা বরাবর বেড়াতে ভালবাসত। একদিন হামজাকে তাঁর মা বলেন, মাঠ থেকে গরু চড়িয়ে আনতে। কিন্তু, হামজা সেই যে বেরিয়ে যায়, আর বাড়িমুখো হয়নি। হামজা জানান, বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চেপে কলকাতা যান তিনি। সেখান থেকে বাংলাদেশ, যা তখন পূর্ব পাকিস্তান বলেই পরিচিত ছিল। পরবর্তীকালে বাংলাদেশ থেকে করাচি চলে যান তিনি। সরকার জানান, ১৯৬৮ সালে তিনি একবার বাড়ি ফিরেছিলেন। হামজার কথায়, আমি জীবনের ঝুঁকি নিয়ে রাজস্থান সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করি। তিন সপ্তাহ ধরে পায়ে হেঁটে একটি বাসে করে হায়দরাবাদ পৌঁছাই। সেখান থেকে মাকে একটা চিঠি লিখি। মা আমার ট্রেনের টিকিটের পয়সা পাঠায়। তা দিয়েই আমি কেরলের বাড়িতে যাই। পরিবারের সকলে ভেবেছিল, এত বছর পরে ফিরে এসেছে যখন, তখন হামজা এবার আর যাবে না। এই ভেবে তাঁরা হামজার জন্য একটি মুদীর দোকানও খুলে দেন, যাতে সে কাজ করতে পারে। কিন্তু, হামজা তো আর থাকার পাত্র নন! ন’মাস পর দোকানের সামগ্রী কেনার জন্য বেরিয়ে ফের পালিয়ে যান হামজা। বড় দিদি ইয়াতু বলেন, সেই শেষ আমরা ওকে দেখেছিলাম। তিনি বলেন, এখনও আমার মনে আছে, মা কেমন করে ওর ছবি বালিশের তলায় রেখে সারা রাত কাঁদত। পুনর্মিলনের ঘটনা ঘটল তার ৪৮ বছর পর। সৌজন্য ফেসবুক। সম্প্রতি, পাকিস্তানে বসবাসকারী হামজার কন্যা আসিয়ার সঙ্গে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আলাপ হয় মাম্মিকুট্টির নাতি নাদির শাহের। নাদির আবুধাবিতে থাকে। সেখান থেকেই হামজার খোঁজ মেলে। বাকিটা ইতিহাস! তিন ভাইবোনের মিলন হয় আবু ধাবিতে। করাচি থেকে যান হামজা। অন্যদিকে, কেরল থেকে যান তাঁর দিদি ও ভাই। অর্ধশতক পর পরিবারের সঙ্গে দেখা করে এখন হামজার গলায় অবশ্য অন্য সুর। তিনি এখন ভাই ও দিদির সঙ্গে আহু ধাবিতেই থাকতে চান। জানালেন, আর তিনি পাকিস্তানে ফিরতে চান না।  

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

Baruipur News: 'অপরাধ যে যে করেছে, তারা কেউ বাঁচবে না', বারুইপুরের ঘটনা নিয়ে বললেন Rupa Ganguly
Baruipur News: বারুইপুরে টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্তা
Suvendu Adhikari: বারুইপুরে ২ নিহতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget