এক্সপ্লোর

Severe Depression: পুরুষ ও মহিলাদের মধ্যে অবসাদের আলাদা প্রভাব কেন? দিশা পেলেন কানাডার বিজ্ঞানীরা

Depression: পুরুষ ও মহিলাদের উপর অবসাদের ভিন্ন প্রভাব দেখা যায়। এর কারণ জানার জন্য বেশ কিছুদিন ধরেই গবেষণা চলছে। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ বিষয়ে সফল হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

নয়াদিল্লি: পুরুষ ও মহিলাদের মধ্যে অবসাদের আলাদা প্রভাব যে দেখা যায়, সে বিষয়ে আগেই বিভিন্ন গবেষণার মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু কী কারণে এরকম হয়, সেটা এতদিন জানা যায়নি। এবার হয়তো সে বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অন্তত তেমনই বলছে।

একটি সাময়িকপত্রে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, ‘অবসাদে ভুগছেন এমন বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যুর সময় মস্তিষ্কের অবস্থা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় দেখা গিয়েছে, পুরুষ ও মহিলাদের মস্তিষ্কের যে অংশে অবসাদের প্রভাব পড়ে, তা আলাদা দিকে অবস্থিত। এর ফলেই পুরুষ ও মহিলাদের মধ্যে অবসাদের আলাদা প্রভাব পড়ে। তাছাড়া মহিলাদের মস্তিষ্কে বিশেষ একটি বায়োমার্কারের সন্ধানও পাওয়া গিয়েছে, যেটি অবসাদের জন্য দায়ী।’

লাভাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক দলের প্রধান ক্যারলিন মেনার্ড এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পুরুষ ও মহিলাদের মধ্যে অবসাদের ধরন অনেকটাই আলাদা। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে দ্বিগুণ অবসাদ দেখা যায়। মহিলাদের মধ্যে অবসাদের উপসর্গও আলাদা। অবসাদে পুরুষদের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, মহিলাদের মধ্যে সেই প্রতিক্রিয়া দেখা যায় না। এর কারণ খুঁজে বের করাই বিজ্ঞানীদের প্রধান লক্ষ্য ছিল।’

অধ্যাপক মেনার্ড আরও জানিয়েছেন, ‘মৃত্যুর সময় অবসাদে ভোগা মহিলাদের মস্তিষ্ক পরীক্ষ করে দেখা গিয়েছে, ক্লডিন-৫ নামে একটি প্রোটিনের অভাবেই মস্তিষ্কের একটি বিশেষ অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই প্রোটিন পুরুষদের মস্তিষ্কের যে অংশে থাকে, মহিলাদের মস্তিষ্কের সেই অংশে থাকে না। অবসাদের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের মস্তিষ্কে এটা অন্যতম প্রধান পার্থক্য। এর ফলে মেজাজ, উদ্বেগ নিয়ন্ত্রণ এবং আত্ম উপলদ্ধিও আলাদা হয়।’

অধ্যাপক মেনার্ড অবশ্য বলেছেন, এখনই পুরুষ ও মহিলাদের মধ্যে অবসাদের পার্থক্যের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তারপরেই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো যাবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget