এক্সপ্লোর

কাশ্মীর নিয়ে ‘ভবিষ্যত্ কর্মপন্থা’ স্থির করতে শুক্রবার বিশেষ ক্যাবিনেট বৈঠক ডাকলেন শরিফ

ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুতে ভারতকে চাপ দিয়ে যেতে চান নওয়াজ শরিফ। শুক্রবার স্রেফ কাশ্মীর নিয়েই বিশেষ ক্যাবিনেট বৈঠক ডেকেছেন তিনি। লাহোরে গভর্নর্স হাউসের বৈঠকে বুরহান ওয়ানির ‘নৃশংস হত্যাকাণ্ডে’র পর কাশ্মীরের সমগ্র পরিস্থিতি ও সেখানকার নিরপরাধ নাগরিকদের ওপর ভারতীয় নিরাপত্তাবাহিনীর ‘দমনপীড়নমূলক কার্যকলাপ’ নিয়ে আলোচনা হবে, বলা হয়েছে পাক প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে দেওয়া বিবৃতিতে। জানানো হয়েছে, কাশ্মীরের ‘দ্রুত খারাপ হয়ে চলা পরিস্থিতি’ নিয়ে আলোচনার পাশাপাশি এ নিয়ে ‘ভবিষ্যত্ কর্মপন্থা’ও স্থির করবেন প্রধানমন্ত্রী।   বুরহানের মৃত্যুর পর প্রত্যাশিতভাবেই তাকে নিয়ে মাতামাতি করছে পাকিস্তান। হিজবুল কমান্ডারের মৃত্যুতে ‘শোক’ প্রকাশ করে বিবৃতি দেন শরিফ। সঙ্গে সঙ্গে পাকিস্তানকে ঘরোয়া বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকতে বলে ভারত। তবে তাতে যে পাকিস্তান কর্ণপাত করছে না, তার প্রমাণ আজই লাহোরে পাক অধিকৃত পার্লামেন্টের বিশেষ কমিটির চেয়ারম্যান তথা জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল-এর প্রেসিডেন্ট মৌলানা ফজলুর রহমানের সঙ্গে বৈঠকে শরিফ বলেন, ‘নৃশংস বলপ্রয়োগ, মানবাধিকার হরণ করে’ কাশ্মীরের মানুষের ‘কণ্ঠ, সংগ্রাম’কে স্তব্ধ করা যাবে না। রহমান তাঁকে জানান, জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনীর ‘মানবাধিকার লঙ্ঘনের’ ব্যাপারে তাঁর সঙ্গে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের কী কথা হয়েছে সম্প্রতি। দুজনের বৈঠকের পর সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরী নেতারা এই কঠিন সময়ে পাকিস্তানের দিকে তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন রহমান। শরিফ বলেন, পাক সরকার, জনগণ কাশ্মীরী ভাইদের অনুভূতিকে সম্মান করে, পরিণতি যা-ই হোক, তারা প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরকে সমর্থন করে যাবে। একমাত্র রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব অনুসারে নিরপেক্ষ, অবাধ গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের মানুষ আত্মনিয়ন্ত্রণের অধিকার পেলেই কাশ্মীর বিতর্কের সমাধান হওয়া সম্ভব। পাক বিদেশ সচিবও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন। তিনি জম্মু ও কাশ্মীর নিয়ে ওআইসি দেশগুলির ইসলামাবাদের দূতদের সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছেন।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget