এক্সপ্লোর

ছেড়ে দেওয়া হল শেরিনের দেহ, কাকে দেওয়া হয়েছে সেপ্রসঙ্গে কেউ মুখ খোলেননি, শেষকৃত্য নিয়ে জল্পনা

টেক্সাস:  দ্য ডালাস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের তরফে আজ এক টুইট করে জানানো হয়েছে, টেক্সাসে পনেরো দিন নিখোঁজ থাকার পর মৃত ভারতীয় শিশু শেরিন ম্যাথিউজের দেহ ময়নাতদন্তে পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে কার হাতে ওই অনাথ শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে, সেপ্রসঙ্গে কেউ মুখ খোলেননি। এখনও পর্যন্ত কীভাবে ছোট্ট শেরিন বা সরস্বতীর মৃত্যু হয়েছে সেই রিপোর্ট আসেনি বলে জানা গিয়েছে। পুরো ঘটনার ওপর কড়া নজর রাখছে সেখানকার ভারতীয় কনস্যুলেট, জানিয়েছেন কনস্যুলেটের এক প্রতিনিধি। এদিকে শেরিনের শেষকৃত্য সম্পন্ন করার অধিকার চেয়ে টেক্সাসের রিচার্ডসনের বাসিন্দা ওমর সিদ্দিকি একটি অনলাইন পিটিশন করেছেন। তাঁর সঙ্গে ম্যাথিউজ পরিবারের কোনও যোগাযোগ নেই। যেহেতু নিজের পরিবারের থেকে সেভাবে বেঁচে থাকার সময় ভালবাসা পায়নি ছোট্ট শেরিন, তাই রিচার্ডসন কমিউনিটির সদস্য হিসেবে সিদ্দিকি কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিলেন, যদি তাঁদের হাতে তুলে দেওয়া হয় শেরিনের দেহ। তাহলে শেরিনকে তাঁরা শেষ বিদায় জানাতে চান। শনিবার রাত পর্যন্ত সেই অনলাইন পিটিশনে সহমত হয় প্রায় পাঁচ হাজার ভোট পড়েছে। তবে আইন অনুযায়ী, সন্তানের শেষকৃত্য তাঁর বাবা-মাকেই সম্পন্ন করতে হবে, যদি তাঁরা বেঁচে থাকেন। যেহেতু ওয়েসলি (শেরিনের বাবা) জেলে রয়েছে, সেক্ষেত্রে শেরিনের দেহ সবার আগে তার মা শিনির কাছেই যাওয়া উচিত। তবে অন্য কেউ শেরিনের শেষকৃত্য সম্পন্ন করতে পারেন, যদি শেরিনের পালক মা শিনি ম্যাথিউজ সে কাজ করার অধিকার অন্য কাউকে দেয়। 22815427_1434990229929686_792639130529736534_n এদিকে শুক্রবারই এক টুইট করে টেক্সাসের ভারতীয় কনস্যুলেট জেনারেলকে পুরো ঘটনার তদন্ত-প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখার নির্দেশ দেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।     ভারতের নারী ও শিশুকল্যান মন্ত্রী মানেকা গাঁধীকেও বিদেশমন্ত্রী অনুরোধ করেছেন, ভারত থেকে যে সমস্ত অনাথ শিশুকে দত্তক নেওয়া হচ্ছে, তাদের দত্তক নেওয়ার প্রক্রিয়া, সঠিকভাবে খতিয়ে দেখার। ভারতের বিহার থেকে দত্তক নেওয়া ছোট্ট সরস্বতী বা শেরিনকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার উত্তর টেক্সাসের ভারতীয় সংগঠনের তরফে প্রার্থনা সভা এবং মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বহু মানুষ। হাজির ছিলেন হিউস্টনের ভারতীয় কনস্যুলেট জেনারেলের প্রতিনিধিরাও।  প্রসঙ্গত, গত ৭ অক্টোবর প্রথম নিখোঁজ হয়ে যায় শেরিন। তারপর পনেরো দিন পর গত ২২ অক্টোবর টেক্সাসের স্থানীয় সময় রবিবার সকাল এগারোটায় একটি কালভার্টের মধ্যে থেকে শিশুর পচা গলা দেহ উদ্ধার হয়। মেয়েটির বাবা ওয়েসলি ম্যাথিউজ প্রথমে মেয়ে নিঁখোজ হওয়ার কথা বললেও, পরে পুলিশি জেরায় জানায় দুধ খেতে গিয়ে গলায় আটকে যায় শেরিনের। তারপর তার চোখরে সামনেই নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় শেরিনের। পরে সে নিজে গিয়ে দেহটি বাইরে ফেলে আসে। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। বাচ্চাকে আঘাত ও ফার্স্ট ডিগ্রি ফ্যালোনি চার্জ লাগু হয়েছে শেরিনের পালক বাবার ওপর। এখন ওয়েসলি ডালাস কাউন্টি জেলে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget