এক্সপ্লোর

ইমরানের শপথে যোগ দিতে ওয়াগা পেরিয়ে লাহোরে সিধু, বাজপেয়ীর প্রসঙ্গ তুলে বললেন, উনিও দু দেশের শান্তি চাইতেন

লাহোর: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য ওয়াগা সীমান্ত পেরিয়ে লাহোর পৌঁছলেন নভজ্যোত সিংহ সিধু। সেখান থেকে তিনি যাবেন ইসলামাবাদ। কাল সেখানেই ইমরান শপথ নেবেন। নিজের চেনা মেজাজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার পাক সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ভোটের পথে ইমরানের নির্বাচনে মাধ্যমে পাকিস্তানে গণতন্ত্রে ঘটে যাওয়া পরিবর্তনকে স্বাগত জানিয়ে সিধু বলেন, দুটি প্রতিবেশী দেশের মধ্যে শান্তি স্থাপনে উদ্যোগ নিতে এগিয়ে আসা উচিত ইমরানের। ভারতের শুভেচ্ছা দূত হিসাবে তিনি পাকিস্তানে ‘ভালবাসার বার্তা’ নিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন সিধু। বলেন, আমি এখানে একজন রাজনীতিবিদ নয়, বন্ধু হিসাবে এসেছি। আমার বন্ধু ইমরানের আনন্দ, খুশিতে সামিল হতে চাই। ক্রিকেটার, শিল্পীরা দু দেশের মানুষকে কাছাকাছি আনতে সাহায্য করেন বলে অভিমত জানান সিধু। কবিতার লাইন উদ্ধৃত করে ‘হিন্দুস্তান জীবে, পাকিস্তান জীবে’ বলেও মন্তব্য করেন। প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ তুলে সিধু বলেন, উনিও দুটি দেশের মধ্যে শান্তির কথা বলতেন। বাজপেয়ীকে উদ্ধৃত করে তাঁকে বলতেও শোনা যায়, পড়শীর ঘরে আগুন লাগলে তাঁর আঁচ আমাদেরও লাগে। ইমরানের নেতৃত্বের গুণ ব্যাখ্যা করে সিধুর বক্তব্য, আমি ওঁকে নিজের দুর্বলতাকে শক্তিতে বদলে ফেলতে দেখেছি। ইমরান নিজের দেশের সমৃদ্ধির প্রতীক হয়ে উঠুক, এই কামনা করি। ইমরানের জন্য তিনি কাশ্মীরী শাল উপহার নিয়ে এসেছেন বলে জানান সিধু। প্রসঙ্গত, আগাম কর্মসূচি থাকায় চলতি সপ্তাহেই ইমরানের শপথে থাকার আমন্ত্রণ রক্ষায় অপারগতার কথা জানিয়েছেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কর, কপিল দেব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget