এক্সপ্লোর

Somalia Terror Attack: সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা, এলোপাথাড়ি গুলি, বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৫

Al-Shabab Militants: ইসলামি কট্টরপন্থী সংগঠন আল-শাবাবের জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।

মোগাদিশু: খরা, খাদ্যসঙ্কটে জর্জরিত গোটা দেশ। তার জন্য সাহায্যপ্রার্থনা করছেন দেশের প্রধানমন্ত্রী। সেই আবহেই সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা (Somalia Terror Attack)। হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ। সঙ্গে বোমা বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে (Car Bomb Blast)। তাতে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর, যাঁদের মধ্যে তিন জন নিরাপত্তারক্ষী। হোটেলের উপরের তলায় জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে খবর। অতিথিদের পণবন্দি করে রাখা হতে পারে বলে আশঙ্কা। 

সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা, নিহত ১৫, আহত ৯

ইসলামি কট্টরপন্থী সংগঠন আল-শাবাবের জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে (Al-Shabaab Group)। স্থানীয় সময় শুক্রবার রাতে সোমালিয়ার রাজধানী মোগাদিশুর হায়াত হোটেলে গোয়েন্দাদের বৈঠক চলছিল। সেই সময় ঢুকে পড়ে জঙ্গিরা। তার আগে হোটেলের বাইরে বিস্ফোরণও ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলে ঢোকার কয়েক মিনিট আগে বিস্ফোরণটি ঘটানো হয়। 

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় সেনা ও পুলিশ। তবে বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও হোটেলেই জঙ্গিরা রয়েছে বলে জানা গিয়েছে। সেনা ও পুলিশের সঙ্গে গুলি বিনিময় চলছে তাদের। দেশের নিরাপত্তা আধিকারিক আবদুকাদির হাসান সংবাদমাধ্যমে বলেন, ‘‘এখনও পুরো তথ্য হাতে পাইনি আমরা। তবে অনেকের মৃত্যু হয়েছে। শত্রুপক্ষের সঙ্গে গুলির লড়াই চলছে। তারা হোটেলের ভিতর আশ্রয় নিয়েছে।’’

আরও পড়ুন: Bhutan Economic Crisis: তলানিতে সঞ্চিত বিদেশি মুদ্রা, গাড়ির আমদানি আপাতত বন্ধ, শ্রীলঙ্কা হওয়ার দিকে এগোচ্ছে ভুটানও!

হোটেলের ভিতর থেকে অতিথি এবং কর্মীদের নিরাপদে বার করে আনা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জঙ্গিদের নিরস্ত্র করা প্রক্রিয়া চলছিল যে সময়, সেই সময় এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে। জঙ্গিদের নিরস্ত্র করার চেষ্টা চলছে। হোটেলের একটি ঘরেই আশ্রয় নিয়েছে তারা। অধিকাংশ মানুষকেই নিরাপদে বার করে আনা গিয়েছে। তবে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলেই নিরীহ নাগরিক।’’

ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। সংগঠনের সঙ্গে সংযুক্ত একটি ওয়েবসাইটে জানানো হয়, তাদের যোদ্ধারা হোটেলে ঢুকে পড়েছে। এলোপাথাড়ি গুলিবর্ষণ চলছে।

সরকারি আধিকারিকদের আনাগোনা যেখানে, সেখানেই হামলা, মৃত্যু নিরীহদের

মোগাদিশুর যে হোটেলে হামলা চালানো হয়েছে, সেটি সরকারের মন্ত্রী, আমলা, আধিকারিক এবং দেশের অভিজাত মহলের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। হামলায় ন’জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স এবং দমকল বাহিনীও। সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে হোটেলে থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে। এ ছাড়াও গুলির শব্দ শোনা গিয়েছে স্পষ্ট। হোটেলর বাইরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যার মধ্যে একটি হোটেলের প্রাচীর চুরমার করে দেয়, এবং অন্যটি হোটেলের মূলক ফটক চুরমার করে দেয় বলে জানা গিয়েছে। 

এর আগে, রবিবার তিদান এলাকায় সোমালিয়া সেনার বিমান হামলায় ১৩ জন আল-শাবাব জঙ্গির মৃত্যু হয়। আমেরিকার সঙ্গে যৌথ ভাবে ওই বিমান হানা চালানো হয়। তার পরই এই ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget