এক্সপ্লোর

Sri Lanka School Exam : কাগজের মারাত্মক সঙ্কট, স্কুল-পরীক্ষা বাতিল করল এই দেশ

Sri Lanka School Exam : ১৯৪৮ সালে স্বাধীনতার পর এই প্রথম এই হারে আর্থিক সঙ্কট দেখা গেল এই দ্বীপ রাষ্ট্রটিতে

কলম্বো : অর্থনৈতিক সঙ্কট। আমদানির জন্য ডলারের অভাব। নেই প্রিন্টিং পেপার। এই পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করল শ্রীলঙ্কা সরকার। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর পরীক্ষা বাতিলে দুশ্চিন্তায় অভিভাবকরা।

শিক্ষা দফতর জানাচ্ছে, শ্রীলঙ্কায় কাগজের মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে। তাই সোমবার থেকে যে টার্ম টেস্ট নেওয়ার কথা ছিল আগামী এক সপ্তাহের জন্য, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এই প্রথম এই হারে আর্থিক সঙ্কট দেখা গেল এই দ্বীপ রাষ্ট্রটিতে।

পশ্চিম প্রদেশের শিক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, প্রিন্টাররা বৈদেশিক মুদ্রা সুরক্ষিত করতে অপারগ, তাই প্রয়োজনীয় কাগজ এবং কালি আমদানি করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে স্কুলের তরফে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, প্রায় ৪৫ লক্ষ শিক্ষার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশের আপাতত পরীক্ষা স্থগিত থাকছে। উল্লেখ্য, বছরের শেষে ছাত্রদের পরবর্তী গ্রেডে উন্নীত করা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য টার্ম টেস্ট একটি ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার অংশ। 

অত্যাবশ্যকীয় আমদানিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতির কারণে অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় খাদ্য, জ্বালানি ও ওষুধেরও সঙ্কট রয়েছে। ২ কোটি ২০ লক্ষ নগদের সঙ্কট পড়া দক্ষিণ এশিয়ার এই দেশটি এই সপ্তাহে ঘোষণা করেছে যে, ক্রমবর্ধমান বৈদেশিক ঋণের সমস্যার সমাধান করতে এবং রিজার্ভ বাড়াতে আইএমএফের দ্বারস্থ হবে তারা।

গত বুধবার বেলআউটের (আর্থিকভাবে ভেঙে পড়া ঠেকাতে সহায়তা প্রদান) বিষয়টি খতিয়ে দেখতে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড কর্তৃপক্ষকে অনুরোধ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবয় রাজাপক্ষে। প্রসঙ্গত, ২০১৯ সালে নিউ ডেমোক্র্যাটিক ফ্রন্ট-এর প্রার্থী তথা রনিল বিক্রমাসিঙ্ঘের ডেপুটি সজিত প্রেমদাসাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন গোতাবয়। তাঁর নেতৃত্বেই দেশ থেকে নির্মূল হয়েছিল তামিল টাইগার্স-রা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে বিপক্ষকে দুরমুশ করে বিপুলভাবে জয়ী হন গোতাবয়। শ্রীলঙ্কা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গোতাবয়কে তাঁর পরিবারের সদস্যরাই ‘টার্মিনেটর’ বলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget