এক্সপ্লোর

Sri Lanka Crisis: নিরাপদ আশ্রয়ের খোঁজে সৌদি যাচ্ছেন গোতাবায়া, শ্রীলঙ্কার ভবিষ্যৎ ঘিরে এখনও অনিশ্চয়তাই

Gotabaya Rajapaksa: রাজধানী কলম্বোয় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে বলে খবর মিলেছে। এখনও কার্ফু জারি রয়েছে সেখানে। শুক্রবার ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে।

নয়াদিল্লি: কথা ছিল বুধবার সকালেই পদত্যাগ করবেন। তা না করে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার (Sri Lanka Crisis) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa)। কড়া নিরাপত্তায় দেশ ছেড়েছিলেন তিনি। সস্ত্রীক আশ্রয় নিয়েছিলেন মলদ্বীপে। কিন্তু সেখানেও নাকি নিরাপত্তার অভাব বোধ করছিলেন তিনি তাই সৌদি আরবের বিশেষ বিমানে এ বার সিঙ্গাপুর রওনা দিলেন। তবে সেখানেও থাকবেন না তিনি। আপাত সৌদি আরবেই তিনি আশ্রয় নিতে চলেছেন বলে জানা গিয়েছে। ইতিধ্যেই তিনি রওনা দিয়েছেন বলে জানানো হয়েছে মলদ্বীপ সরকারের তরফে।

সৌদি আরবের পথে গোতাবায়া

ফোনে গোতাবায়ার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার মহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সকালেই গোতাবায়ার সঙ্গে কথা বলেন মহিন্দা। যত শীঘ্র সম্ভব তাঁকে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে। অন্যথায় গোতাবায়াকে অপসারণ করা হবে বলেও জানিয়েছেন মহিন্দা। 

এ দিকে, রাজধানী কলম্বোয় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে বলে খবর মিলেছে। এখনও কার্ফু জারি রয়েছে সেখানে। শুক্রবার ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। তবে প্রেসিডেন্টের প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভব, দফতর-সহ সমস্ত সরকারি অফিসের দখল খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। বিক্ষোভকারীরা এমনিতেই প্রেসিডেন্টের বাসভবন ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। 

আরও পড়ুন: Draupadi Murmu: জনজাতি মানুষের নন, অসৎ ভাবনার প্রতিনিধি দ্রৌপদী, মত কংগ্রেস নেতার

তবে রাজধানীর পরিস্থিতি থিতিয়ে আসার লক্ষণ দেখা গেলেও, দেশের বিভিন্ন প্রান্ত এখনও অস্থির। বুধবার রাতে একাধিক জায়গায় সংঘর্ষ বাধে। নিরাপত্তা বাহিনীর সদস্য-সহ কমপক্ষে ৭৫ জন তাতে আহত হয়েছেন। গতকাল রাতে সংসদ ভবনের কাছে পোলদুয়া জংশনে সংঘর্ষে আহত ৩৩ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর অফিসের কাছে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সিএস গ্যাস ছড়ালে এক ২৬ বছরের যুবকের মৃত্যুর খবরও মিলেছে। পুলিশ জানিয়েছে, পোলদুয়া জংশনের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে T-56 আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, বুলেট। 

এখনও রাজনৈতিক সঙ্কট কাটেনি

তবে হিংসা থিতিয়ে এলেও, রাজনৈতিক টালামাটাল অবস্থা এখনও অব্যাহত শ্রীলঙ্কায়। সর্বদলীয় সরকার গড়তে পদত্যাগের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wickremesinghe)। তাতে সব বিরোধী দলও নিমরাজি হয়েছিল। কিন্তু এখনও ইস্তফা দেননি রনিল। সে ক্ষেত্রে, আইন অনুযায়ী রাষ্ট্রপতি ইস্তফা দিলে তাঁর পদে আসীন হওয়ার কথা প্রধানমন্ত্রীর। কিন্তু রনিলের আধিপত্যে আপত্তি বিরোধীদের। তাঁকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পদেও দেখতে চায় না বলে জানিয়েছে বিরোধী দলগুলি। সে ক্ষেত্রে স্পিকারকে দিয়ে কাজ চালানো হতে পারে। 

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget