এক্সপ্লোর

Draupadi Murmu: জনজাতি মানুষের নন, অসৎ ভাবনার প্রতিনিধি দ্রৌপদী, মত কংগ্রেস নেতার

Presidential Election 2022: সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে মতামত জানান ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় কুমার।

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচন (Presidentical Election 2022) যত এগিয়ে আসছে, বিরোধী শিবিরে অস্বস্তি ততই স্পষ্ট হচ্ছে। সর্বসম্মতিতে যশবন্ত সিনহাকে মনোনীত করলেও, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মনোনীত জনজাতি নেত্রী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) না পসন্দ, প্রকাশ্যে কেউই এমন বলার সাহস করছেন না। সেই পরিস্থিতিতে কংগ্রেসের (Congress) অস্বস্তি বাড়ালেন দলেরই নেতা অজয় কুমার (Ajoy Kumar)। দ্রৌপদীকে জনজাতি মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরা উচিত নয় বলে মন্তব্য করলেন তিনি। 

দ্রৌপদীকে নিয়ে নেতার মন্তব্যে অস্বস্তি কংগ্রেসে

রাষ্ট্রপতি নির্বাচনে শাসক না বিরোধী, কাদের প্রার্থী এগিয়ে, তা নিয়ে কাটাছেঁড়া চলছেই। সেই পরিস্থিতিতেই সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে মতামত জানান ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় কুমার। গত কয়েক বছরে দেশে তফসিলি জাতি-উপজাতি মানুষের অবস্থার অবনতি হয়েছে বই উন্নতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।  তিনি বলেন, "দ্রৌপদী মুর্মু বলে নয়, যশবন্ত সিন্হাও প্রার্থী হিসেবে যথেষ্ট উপয়ুক্ত। দ্রৌপদীও ঠিকঠাক মানুষ। কিন্তু অসৎ ভাবনার প্রতিনিধি হিসেবে তুলে ধরা হচ্ছে ওঁকে। ওঁকে কখনওই জনজাতি মানুষের প্রতিনিধি বা প্রতীক হিসেবে ধরা উচিত নয়। রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি থাকাকালীনই হাথরস ধর্ষণ ঘটে। উনি কোনও মন্তব্য করেছিলেন কি? তফসিলি মানুষজন চরম দুর্ভোগে রয়েছেন।"

আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাজ্যকে তীব্র আক্রমণ ধনকড়ের, 'রাজভবন তামাশার জায়গা হয়ে উঠেছে,' পাল্টা পার্থ-বিমান

নির্বাচনে জয়যুক্ত হলে, দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির তকমাও জুড়বে নামের পাশে।  ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল ইতিমধ্যেই হয়েছেন তিনি। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত দায়িত্বে ছিলেন। ওড়িশার জনজাতি গ্রাম ময়ূরভঞ্জের বাসিন্দা তিনি। চরম অভাবের মধ্যেই পড়াশোনা তাঁর। কিন্তু তাঁর জনজাতি পরিচয়কে সামেন রেখে বিজেপি নিজেদের রাজনৈতিক অভিসন্ধি পূরণ করতে চাইছে বলে অভিযোগও উঠছে। নাম ঘোষণা হওয়ার পর যে ভাবে মন্দিরে ঝাঁট দিতে ছুটে যান দ্রৌপদী, তাঁর সেই আচরণ জনজাতি সম্প্রদায় নয়, হিন্দুত্ববাদী রাজনীতির পরিচায়ক বলেও দাবি করেন সমালোচকরা। 

অজয়ের গলাতেও সেই সুর ধরা পড়েছে। তাঁর বক্তব্য, "এই রাষ্ট্রপতি নির্বাচন ভারত দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। সমমনস্ক সব দলের বিরোধী প্রার্থীকেই ভোট দেওয়া উচিত। ভুয়ো প্রতীক বানিয়ে মানুষকে ভুল বোঝানোর কাজই করে আসছে মোদি সরকার। " তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি-র জাতীয় মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা। কংগ্রেস নেতা দ্রৌপদীকে অপমান করেছেন বলে মন্তব্য করেন তিনি।

দ্রৌপদীকে অসম্মান করা হয়েছে, দাবি বিজেপি-র

২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিজেপি-র জাতীয় কর্মসমিতির সদস্যও ছিলেন দ্রৌপদী। ময়ূরভঞ্জে বিজেপি-র জেলা সভাপতিও ছিলেন ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওড়িশায় বিজেপি-র জনজাতি শাখার প্রধান ছিলেন। 

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget