এক্সপ্লোর

বালুচদের ওপর নির্যাতন বন্ধ না হলে বসবে নিষেধাজ্ঞা: পাকিস্তানকে হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের

  জেনেভা (সুইজারল্যান্ড): এবার পাক অধিকৃত বালুচিস্তানের মানুষদের ওপর পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে সরব হল ইউরোপীয় ইউনিয়ন। নির্যাতিত বালুচদের পাশে ইইউ আছে বলে জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহ সভাপতি রিসজার্ড জারনেকি হুঁশিয়ারি দিয়েছেন, বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হলে ইসলামাবাদের ওপর আর্থিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন তাঁরা। তিনি জানিয়েছেন, মানবাধিকার নিয়ে বিতর্কের সময় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলিকে বলা হয়েছে, তাদের সহযোগী দেশগুলি মানবাধিকার রক্ষায় আগ্রহী না হয়, তবে ইইউ ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর্থিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা বসাবে তারা। পাক সরকারের হাতে নির্যাতিত বিক্ষোভকারীদের সঙ্গে একটি নির্বাক মিছিলেও যোগ দেন তিনি। পরে বলেন, এখন আর কথা নয়, এবার কাজে করে দেখানোর সময়। তাঁর কথায়, ইইউয়ের সঙ্গে পাকিস্তানের আর্থিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। যদি তারা বালুচিস্তানের প্রতি তাদের রাষ্ট্রীয় নীতি না পাল্টায়, তবে ইসলামাবাদ ও পাক সরকারের প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে তাঁরা বাধ্য হবেন। অত্যন্ত চাঁচাছোলা ভাষায় ইইউ সহ সভাপতি জানিয়েছেন, ইসলামাবাদ দু’মুখো নীতি নিয়ে চলে। বিশ্বকে তারা পরিষ্কার, নিষ্পাপ মুখ দেখায় অথচ তারাই ভেতরে ভেতরে বালুচিস্তানে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘনে ব্যস্ত। ইউরোপীয় ইউনিয়নের ২৮ সদস্য দেশেরই এর বিরুদ্ধে মুখ খোলা উচিত বলে। পাক সরকার সেনার কথায় ওঠাবসা করে। পরিস্থিতির ওপর তাদের কোনও নিয়ন্ত্রণ নেই। এটাই তাদের প্রধান সমস্যা। এখন সময় গোটা পরিস্থিতি থেকে চোখ বুজে না থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করার। ইইউ যে বালুচিস্তানের পাশে আছে, তা তাদের বোঝানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget