এক্সপ্লোর

আমেরিকায় অবৈধভাবে এসেছেন? পুলিশের জেরার মুখে ভারতীয় বংশোদ্ভূত মহিলা

নিউ ইয়র্ক: নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন সংক্রান্ত আইনের জেরে কি এবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদেরও সমস্যায় পড়তে হবে? এই আশঙ্কা ক্রমশঃ দানা বাঁধছে। কারণ, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই বাড়ির সামনে হাঁটার সময় পুলিশের জেরার মুখে পড়তে হয় এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে। এই মহিলা ও তাঁর স্বামী আবার শাহরুখ খানের স্বদেশ ছবির অনুপ্রেরণা। গত ২১ ডিসেম্বর বেল এয়ার অঞ্চলে বাড়ির অদূরেই পুলিশের জেরার মুখে পড়েন অরবিন্দা পিল্লালামারি নামে ওই মহিলা। বাবা-মার সঙ্গে খুব ছোটবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর থেকে সেখানেই আছেন অরবিন্দা। তিনি মার্কিন নাগরিক। কিন্তু তা সত্ত্বেও তাঁকে জেরায় জেরবার হতে হয়। পুলিশ বলে, তাঁর বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। সেই কারণেই তদন্ত চলছে। সঙ্গে কোনও পরিচয়পত্র নেই কেন, তিনি অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন কি না, সেসব প্রশ্নও করা হয়। শেষে অপরাধীদের তালিকায় তাঁর নাম না পেয়ে চলে যায় পুলিশ। অরবিন্দা বলেছেন, ‘আমি ৩০ বছরেরও বেশি সময় ধরে বেল এয়ারে বাস করছি। এই প্রথম নাগরিক অধিকার পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হল। নাগরিক অধিকারের বিনিময়ে জনগণের নিরাপত্তা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের কাজ করব, পুলিশ নিজের কাজ করবে। নাগরিক অধিকার বজায় রাখতেই হবে।’ এ মাসের ১৭ তারিখ বেল এয়ার বোর্ড অফ টাউন কমিশনার্সের সদস্যদের ঘটনাটি জানান অরবিন্দা। এরপর পুলিশ প্রধান চার্লস ম্যুর বলেছেন, কারও অভিবাসন সংক্রান্ত প্রশ্ন করার নিয়ম নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget