এক্সপ্লোর

ভারতের পাশেই সন্ত্রাসবাদের 'আঁতুড়ঘর', মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে ঘুরিয়ে আক্রমণ মোদীর

ওয়াশিংটন: মার্কিন সংসদে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী পরোক্ষে বোঝালেন পাকিস্তানই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। ইসলামিক স্টেট, তালিবানের সঙ্গে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাকে এক আসনে বসিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিলিত লড়াইয়ের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য সন্ত্রাসবাদকে হাতিয়ার করে, তাদের কোনও সাহায্য করাই উচিত নয়। তিনি বলেন, ভারতের পশ্চিম সীমান্ত থেকে আফ্রিকা পর্যন্ত সন্ত্রাসবাদ বিভিন্ন নামে পরিচিত। কোথাও লস্কর-ই-তৈবা, তো কোথাও তালিবান আবার কোথাও আইএস। কিন্তু এদের দর্শন এক— হিংসা, ঘৃণা, হত্যা। মোদী বলেন, সন্ত্রাস মোকাবিলা সারা বিশ্বের কাছেই চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক সুরে লড়াই চালাতে হবে। সন্ত্রাসবাদকে যারা প্রশ্রয় দিচ্ছে তাদের কোণঠাসা করার ডাক দিলেন। জঙ্গিদের মধ্যে যে ভাল-খারাপ হয় না, সেকথা মনে করিয়ে দিয়ে পরোক্ষে আমেরিকাকেও বার্তা দেন মোদী। বললেন, ভাল সন্ত্রাসবাদ, খারাপ সন্ত্রাসবাদ বলে কিছু হয় না। লম্বা ভাষণে একবারও চিনের উল্লেখ না করলেও, দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের চেষ্টার প্রেক্ষাপটেই, নাম না করে সমুদ্রপথেও সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বললেন, সমুদ্রপথের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বিনা বাধায় বাণিজ্যিক কারণে সমুদ্রপথ ব্যবহারে বিশ্বাসী ভারত। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে আজ বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। বিদেশি রাষ্ট্রনেতাদের মধ্যে মোদীই প্রথম, যিনি এ বছর মার্কিন কংগ্রেসে নিজের বক্তব্য পেশের সুযোগ পেলেন। ২০০৫ সালে মনমোহন সিংহের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন।

সেরা শিরোনাম

AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget