এক্সপ্লোর

সেনসাস চলছে, ৩ পাকিস্তানির ৯৬টি সন্তান!

বান্নু: পাকিস্তানে গত ১৯ বছরে প্রথম আদমসুমারি চলছে। তাতেই জানা গেল এই বিস্ফোরক তথ্য। তিনটি লোকের প্রায় ১০০টি সন্তান! পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জনসংখ্যা। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সাবধানবাণী শুনিয়েছেন। যেভাবে জনস্ফীতি ঘটছে, একদিন তা অনেক কঠিন চেষ্টার ফলে অর্জিত সামাজিক, অর্থনৈতিক সাফল্যকে বরবাদ করে দিতে পারে। বিশ্বব্যাঙ্ক আগেই বলেছে, পাকিস্তানে জন্মের হার ঊর্ধ্বমুখী। মহিলা পিছু প্রায় তিনটি সন্তান। সরকারি পরিসংখ্যানেও এটাই বেরিয়ে আসতে চলেছে, জন্মের হার বেশি। কিন্তু ৩৬টি ছেলেমেয়ের বাবা গুলজার খান বলেছেন, গোটা দুনিয়া, বাচ্চাকাচ্চা ঈশ্বরের সৃষ্টি। তাহলে একটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার স্বাভাবিক প্রক্রিয়ায় আমি কেন বাধা দেব? উপজাতি অধ্যুষিত উত্তরপশ্চিমে শত্রুতা, বিরোধও জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ ধরা হয়। ৫৭ বছর বয়সি গুলজার সেখানে তৃতীয় স্ত্রীকে নিয়ে থাকেন। সেই মহিলা এখন সন্তানসম্ভবা। গুলজার বলেছেন, আমরা সংখ্যায় বড় হতে চেয়েছি। বাচ্চাকাচ্চাদের দেখিয়ে তাঁর দাবি, ওদের ক্রিকেট খেলতে বাইরের বন্ধুর তো দরকার হয় না! পাকিস্তানে বহুবিবাহ আইনি হলেও বিরল। গুলজারদের মতো পরিবার খুব বেশি নেই, যদিও তাঁর মতোই ভাবনাচিন্তা করে প্রচুর লোক। ১৯৯৮ সালের শেষ জনগণনায় পাকিস্তানের জনসংখ্যা ছিল ১৩ কোটি ৫০ লক্ষ। চলতি সেনসাসের প্রাথমিক ফল বেরতে পারে জুলাইয়ের শেষে। অনুমান, তাতে দেখা যাবে, জনসংখ্যা বেড়ে ২০ কোটি ছুঁয়েছে। গত মাসেই উন্নয়ন খাতে বরাদ্দ ৪০ শতাংশ বাড়িয়েছে ইসলামাবাদ। কিন্তু পর্যবেক্ষকদের আশঙ্কা, যে দেশে প্রায় ৬ কোটি মানুষ গরিবি রেখার নীচে পড়ে আছে এবং কাজের সুযোগ কম, সেখানে জনসংখ্যা বাড়তে থাকলে সম্পদের ওপর চাপ পড়বে, মার খাবে উন্নয়ন। গুলজারের ১৫ সহোদরের একজন মাস্তান খান ওয়াজিরেরও তিন বউ। এপর্যন্ত তিনি বাবা হয়েছেন ২২ জনের। ভাইয়ের মতো তিনিও জানিয়েছেন, অগুনতি নাতি-নাতনী তাঁর। ৭০ বছরের ওয়াজির বলেন, ঈশ্বর সবার জন্য খাদ্য, সম্পদের আয়োজনের ভরসা দিয়েছেন, কিন্তু মানুষ তাঁকে ভরসা কম। উপজাতি অধ্যুষিত নর্থ ওয়াজিরিস্তানে তিনি রীতিমতো সেলেব্রিটি। বালুচিস্তানের কোয়েটার জান মহম্মদের ৩৮টি সন্তান। পরিবারের জন্য অতীতে সরকারি সাহায্যের আবেদন করেছেন জান। গত বছরেই তিনি ১০০ সন্তানের বাবা হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে চতুর্থ স্ত্রীর সন্ধানে রয়েছেন বলে জানিয়েছিলেন। যদিও এখনও কোনও মহিলা সম্মত হননি। কিন্তু হাল ছাড়তে নারাজ জান। তাঁর যুক্তি, মুসলিমরা সংখ্যায় যত বাড়বে, শত্রুরা তত ভয় পাবে তাদের। মুসলিমদের আরও সন্তানের জন্ম দিতে হবে।

সেরা শিরোনাম

School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget