এক্সপ্লোর

Sri Lanka Crisis: মিছিলে অশান্তির আশঙ্কা, অনির্দিষ্টকালের জন্য কার্ফু কলম্বোয়

Curfew In Colombo: অশান্তির আশঙ্কায় আগাম সতর্কতা! অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি কলম্বোয়। প্রেসিডেন্টের উপর ইস্তফার চাপ বাড়াতে আগামিকাল মিছিল শ্রীলঙ্কার রাজধানীতে।

কলম্বো: প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে সরানোর দাবিতে মিছিল শুরু হওয়ার আগেই কলম্বো (colombo) জুড়ে অনির্দিষ্টকালের জন্য় কার্ফু (curfew) জারি করল প্রশাসন। সতর্ক থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকেও। মাসের পর মাস ধরে জ্বলছে শ্রীলঙ্কা (Sri lanka)। জ্বালানি থেকে খাবারদাবার, সব কিছুরই সঙ্কট চরমে। সরকারের বিরুদ্ধে অপদার্থতার অভিযোগে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। সবটা মাথায় রেখেই আগাম সতর্কতা। 

কী পরিস্থিতি শ্রীলঙ্কায়?

     ৫ হাজার ১০০ কোটি ডলারের ঋণ শোধ করতে আগেই নিজের অপারগতা মেনে নিয়েছে শ্রীলঙ্কা। চাল, ডাল, তেল থেকে জ্বালানি, কিছুই প্রায় নেই। মূল্যবৃদ্ধি সীমাহীন। এর দায় নিয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে সরতে হবে, দাবি শ্রীলঙ্কার বড় অংশের বাসিন্দার। সেই চাপ বাড়াতেই শনিবার রাজধানীতে মিটিং-মিছিল করবেন কাতারে কাতারে মানুষ। তার আগে, শুক্রবার কলম্বোতে  সরকার-বিরোধীদের উপচে পড়া ভিড়। সরকার ও প্রতিবাদী, দুপক্ষকেই শান্তিতে শনিবার সমাবেশ করতে আর্জি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। কিন্তু গত কয়েক মাস ধরে যা চলছে তার পর শান্তির আশা দূর অস্ত। বিক্ষোভের জেরে গত মে-তেই প্রাণ হারিয়েছেন নজন। জখম বহু। অভিযোগের তির রাজাপক্ষে সমর্থকের দিকে।  

আগাম সতর্কতা

  পরিস্থিতি মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য কলম্বো ও সংলগ্ন শহরতলিতে কার্ফু ঘোষণা করেছেন পুলিশকর্তা। বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু দেশের যা পরিস্থিতি তাতে এই আবেদনে সাড়া মিলবে এমন আশা কম। উত্তেজনা বাড়ছে। তবে পড়শির দুর্দশায় আগেই সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। এদিনও তার ব্যতিক্রম হয়নি। দ্বীপরাষ্ট্রের অনাথ আশ্রমে অর্ধাহারে থাকা সাড়ে তিনশোর বেশি, অভুক্ত অবস্থায় থাকা সাড়ে দশ হাজারের বেশি শিশুর জন্য চাল আর ডাল নিয়ে আজ কলকাতা বন্দর থেকে জাহাজ রওনা দিয়েছে শ্রীলঙ্কার দিকে।

  কিন্তু কালকে কী হবে, সেই অপেক্ষায় গোটা দেশ।

আরও পড়ুন:অক্ষয় কুমারের আগামী ছবির লুক ফাঁস! চমকালেন অনুরাগীরা

সেরা শিরোনাম

US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget