এক্সপ্লোর

Akshay Kumar: অক্ষয় কুমারের আগামী ছবির লুক ফাঁস! চমকালেন অনুরাগীরা

Akshay Kumar New Film: জানা গিয়েছে, মাইনিং ইঞ্জিনিয়ার জসবন্ত সিংহ গিলের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এই ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি।

মুম্বই: চলতি বছর একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar)। ইতিমধ্যেই তাঁর ছবি 'রক্ষা বন্ধন' ও 'রাম সেতু'র মুক্তির দিন জানা গিয়েছে। তবে, এবার আর মুক্তির দিন নয়, আগামী ছবির লুক (First Look) ফাঁস হল অভিনেতার। যা দেখে কিছুটা চমকেছেন অনুরাগীরা।

অক্ষয় কুমারের আগামী ছবি-

পূজা এন্টারটেনমেন্টের (Pooja Entertainment) সঙ্গে ফের জুটি বাঁধলেন অক্ষয় কুমার। এর আগে এই প্রযোজনা সংস্থার সঙ্গে দুটি ছবি করেছেন অভিনেতা। 'রুস্তম' ও 'বেলবটম' ছবিদুটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছিল। ফের এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি। এবার সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে ছবিটি। জানা গিয়েছে, মাইনিং ইঞ্জিনিয়ার জসবন্ত সিংহ গিলের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এই ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি। কিন্তু নেট দুনিয়ায় ফাঁস হয়ে গেল অভিনেতার লুক। যে ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে, তাতে অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে পাগড়িতে। ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তিনি। একগাল দাড়ি, চোখে চশমা। কিছুটা অন্যরকম লুকে পর্দায় হাজির হতে চলেছেন তিনি।

আরও পড়ুন - New Bengali Film: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে নতুন ছবির পোস্টার লঞ্চ রাহুল বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছিলেন অক্ষয় কুমার। রোহিত শেট্টির পরিচালনায় তাঁর ছবি 'সূর্যবংশী' খুব অল্প সময়ের মধ্যেই একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। কিন্তু চলতি বছরটা একেবারেই ভালো যাচ্ছে না তাঁর। শেষ মুক্তির পাওয়া দুটি ছবি বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। প্রথমে 'বচ্চন পাণ্ডে' এবং পরে 'সম্রাট পৃথ্বীরাজ'। দুটি ছবিটি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির ব্যর্থতার দায় আবার অক্ষয় কুমারের উপরই চাপিয়েছেন ছবির প্রযোজক আদিত্য চোপড়া। পাশাপাশি কিছুদিন আগেই সরাসরি আর এক অভিনেতা মাধবনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অক্ষয়। মাধবনের 'ভালো ছবি তৈরি করতে সময় লাগে' বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বেশ ক্ষুব্ধভাবেই নিজের প্রতিক্রিয়া দেন। বলেন যে, তাঁর ছবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এতে তিনি কী করতে পারেন।

অন্যদিকে, একাধিক ছবি সামনেই মুক্তি পাবে অক্ষয় কুমারের। 'রক্ষা বন্ধন', 'রাম সেতু' এবং আরও বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget