এক্সপ্লোর

Turkey Earthquake Update: ফের কেঁপে উঠল তুরস্ক, ভূকম্পবিধ্বস্ত দেশে বাড়ছে মৃত্যুমিছিল

কোথাও সব হারানোর হাহাকার, কোথাও প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টা। এর মধ্যেই মঙ্গলবার সকালে ফের কেঁপে উঠল তুরস্ক। আঙ্কারা প্রদেশের গলবাসি শহরে কম্পন অনুভূত হয়।

তুরষ্ক: ফের কেঁপে উঠল তুরস্ক (Turkey)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। আঙ্কারা প্রদেশের গলবাসি শহরে কম্পন অনুভূত হয়। গতকাল বেশ কয়েকবার কেঁপে ওঠে তুরস্ক (Turkey Earthquake)। বাসিন্দারা অনুভব করেন ৫০টি আফটারশক। এখনও পর্যন্ত ভূমিকম্পে ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি। পরিস্থিতি দেখে হু-র আশঙ্কা ৩২ হাজার মানুষের প্রাণ যেতে পারে এই ভূমিকম্পে। সাহায্যের হাত বাড়িয়েছে ভারত-সহ ২০টি দেশ। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়। 

কোথাও সব হারানোর হাহাকার, কোথাও প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টা। এর মধ্যেই মঙ্গলবার সকালে ফের কেঁপে উঠল তুরস্ক। আঙ্কারা প্রদেশের গলবাসি শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এদিন কম্পনের মাত্রা ছিল ৫. ৫। গতকাল ভোরে প্রথমবার কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। পরপর ৩টি ভূমিকম্প ও ৫০টি আফটার শকে দুটি দেশে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি, বহুতল। ঘুমের মধ্যেই চাপা পড়েন বহু মানুষ।

উদ্ধারকাজ চলার পাশাপাশি, ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। ২৪ ঘণ্টা পরও খোঁজ মেলেনি তুরস্কে খেলতে যাওয়া ঘানার ফুটবলারের। গতকাল ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ক্রিশ্চিয়ান আতসু। চেলসি এবং নিউক্যাসলে খেলেছেন ঘানার এই ফুটবলার। বর্তমানে তুরস্কের ক্লাব হাতায়স্পরে খেলেন আতসু। গত ২৪ ঘণ্টায় তুরস্ক ও সিরিয়ার ছবিটা এমনই। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত দুই প্রতিবেশী দেশ। ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি । বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, মৃতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে। ৩২ হাজার মানুষের প্রাণ যেতে পারে এই ভূমিকম্পে। সাহায্যের হাত বাড়িয়েছে ভারত-সহ ২০টি দেশ। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়।  

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে শুরু হয়েছে বৃষ্টি ও প্রবল তুষারপাত। এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনা। ধ্বংসস্তূপের মধ্যে থেকে কাউকে ২১ ঘণ্টা, কাউকে ১৪-১৫ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেঙে পড়া ঘরবাড়ি থেকে শেষ সম্বলটুকু খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন অনেকেই। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। 

আরও পড়ুন: Turkey Syria Earthquake: ভূকম্প-বিপর্যয়ের মধ্যেই জেল ভেঙে পালাল ২০ আইএস জঙ্গি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget