এক্সপ্লোর

Turkey Syria Earthquake: ভূকম্প-বিপর্যয়ের মধ্যেই জেল ভেঙে পালাল ২০ আইএস জঙ্গি

20 ISIS Terrorists Escape Prison: ভয়ানক ভূকম্পে নয়ছয় দেশের বড় অংশ, সুযোগ পেয়ে সিরিয়ার জেল ভেঙে পালাল অন্তত ২০ জঙ্গি যাদের বেশিরভাগই আইএস গোষ্ঠীভুক্ত।

দামাস্কাস: ভয়ানক ভূকম্পে (earthquake) নয়ছয় দেশের বড় অংশ, সুযোগ পেয়ে সিরিয়ার (syria jail break) জেল ভেঙে পালাল অন্তত ২০ জঙ্গি (20 IS Militants run away) যাদের বেশিরভাগই আইএস গোষ্ঠীভুক্ত। সংবাদসংস্থা এএফপি-র দাবি অনুযায়ী, সিরিয়ার উত্তর পশ্চিমে এক জেলে এমন ঘটনা ঘটেছে। 

কী ঘটল?
তুরস্ক সীমান্ত লাগোয়া রাজো শহরের এক সেনাপুলিশের কারাগারে ঘটনাটি ঘটেছে। অন্তত ২ হাজার বন্দি ছিলেন সেখানে, এমনই দাবি সংবাদসংস্থা এএফপি-র যাদের অন্তত ১৩০০ সন্দেহভাজন আইএস সন্ত্রাসবাদী। এছাড়াও কুর্দ বাহিনীর সদস্যদেরও বন্দি রাখা হত ওই জেলে। রাজো জেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কথায়, 'ভূমিকম্পে এই শহর বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেটা হতেই অশান্তি শুরু করেন বন্দিরা, জেলের একাংশের দখল নেয়।' এই তাণ্ডবের মাঝেই ২০ জন সন্দেহভাজন জঙ্গি পালিয়ে যায়। সিরিয়ার এক ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার অবশ্য বক্তব্য, জঙ্গি পালানোর বিষয়টি নিয়ে তারা নিশ্চিত নয়। তবে জেলে বিদ্রোহ যে হয়েছিল, সেটা ঠিক। গত ডিসেম্বরেই সিরিয়ার প্রাক্তন রাজধানী 'রাকা' শহরের একটি সিকিউরিটি কমপ্লেক্সে হামলা চলে। সূত্রের খবর,  বন্দি জঙ্গিদের মুক্ত করতে এই কাজ ঘটিয়েছিল তাদের সতীর্থরাই। কুর্দ বাহিনীর নেতৃত্বাধীন নিরাপত্তাকর্মীদের ছজন ডিসেম্বরের ওই ঘটনায় মারা যান। তার পর ফেব্রুয়ারিতেই ফের বিদ্রোহ।

ভূকম্প-বিধ্বস্ত এলাকার ছবি...
ভয়াবহ ভূমিকম্পের জেরে তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়ায় এর মধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০০-এরও বেশি। সোমবার ভোরে ৭.৯ মাত্রার ভূমিকম্পটি উভয় দেশে অনুভূত হয়। সেই ধাক্কায় বিশাল বিশাল বহুতল ধসে পড়ে। ধ্বংস হয়ে যায় হাসপাতাল। হাজারো মানুষ চাপা পড়ে যান। গৃহহীন হয়ে পড়েন হাজার হাজার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাপমাত্রা রাতারাতি হিমাঙ্কের কাছাকাছি নেমে গিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা গৃহহীনদের অবস্থা আরও খারাপ করেছে আবহাওয়া। যাঁরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, তাঁদের অবস্থা আরও ভয়াবহ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেকেই ঠান্ডার কামড়ে প্রাণ হারিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঠান্ডায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজও।                মৃতের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে কেউ জানে না ! প্রবল প্রতিকূলতার মধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ ! চারিদিকে ধ্বংসস্তূপ আর সার সার মৃতদেহের ছবি সামনে এসেছে। তারমধ্যেই সোমবার ভোরের ভয়াবহ ভূমিকম্পের পর ছোট-বড় মিলিয়ে অন্তত ৫০ বার আফটার শক হয়েছে তুরস্ক ও সিরিয়ায়।                           
বিশেষজ্ঞদের দাবি, ১৯৩৯ সালে শেষবার এমনই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তুরস্কে। সেবারও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। প্রাণ হারিয়েছিলেন ৩৩ হাজার মানুষ।

আরও পড়ুন:একাধিক বিধায়কের তৃণমূল-যোগ, তারপরও 'বিজেপির ৭৫ জন বিধায়কই আছেন', শুভেন্দুর মন্তব্যের মানে কী?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
ABP Ananda Top 10,31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget