এক্সপ্লোর

ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমের মার্কিন স্বীকৃতি খারিজ রাষ্ট্রসঙ্ঘে

নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি দিয়েছে তা মানল না রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ৫ ইউরোপীয় সদস্য দেশ বৈঠকের শেষে এক বিবৃতিতে বলেছে, ইজরায়েলি ও প্যালেস্তিনীয়দের মধ্যে আলোচনার মাধ্যমেই জেরুজালেমের অবস্থান ঠিক করতে হবে। আমেরিকা জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ শুক্রবারে এ ব্যাপারে বৈঠক ডাকে। বৈঠকে জানিয়ে দেওয়া হয়, ইউরোপীয় ইউনিয়নের এ ব্যাপারে পরিষ্কার ও সংঘবদ্ধ অবস্থান রয়েছে। জেরুজালেম সমস্যা প্যালেস্তাইন ও ইজরায়েলের, জেরুজালেমকে দুদেশের রাজধানী হিসেবেই ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না তা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন জেরুজালেমের ওপর নির্দিষ্ট কোনও দেশের দখলদারি বরদাস্ত করবে না। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। ফলে এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাষ্ট্রসঙ্ঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে অবশ্য ওয়াশিংটনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, বলেছেন, রাষ্ট্রসঙ্ঘের এই অবস্থান ইজরায়েলের প্রতি তাদের বিতৃষ্ণার পরিচয়বাহী। নিরাপত্তা পরিষদের বৈঠকের শুরুতে মধ্য প্রাচ্যে রাষ্ট্রসঙ্ঘের বিশেষ দূত নিকোলাই ম্লাজেনভ জেরুজালেম থেকে ভিডিও কনফারেন্সে বলেন, মার্কিন ঘোষণার ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিংসা ছড়িয়ে পড়তে পারে। কোনওরকম উসকানি দেওয়া থেকে বিরত থেকে সব পক্ষের এখনই আলোচনার টেবিলে বসা উচিত। ইজরায়েল ও প্যালেস্তাইন- উভয়ের কাছেই জেরুজালেম তাদের জীবনের কেন্দ্রবিন্দু, সংস্কৃতি। এই অবস্থান আগেও ছিল, রয়েছে আর ভবিষ্যতেও থাকবে। একমাত্র আলোচনা ছাড়া এই সমস্যা সমাধানের কোনও উপায় নেই। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় প্যালেস্তিনীয়দের মধ্যে প্রবল ক্রোধ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget