এক্সপ্লোর

রোহিঙ্গা: ভারতের সমালোচনা রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের

জেনিভা: রোহিঙ্গা ইস্যুতে ভারতের সিদ্ধান্তের সমালোচনা করল রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ।

সোমবার, জেনিভায় মানবাধিকার সংগঠনের অধিবেশনের প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে পরিষদের প্রধান জেইদ রা’দ জানান, দেশে আগত রোহিঙ্গাদের বের করে দেওয়ার চেষ্টা করে ভারত সরকার, তাহলে তা হতাশাজনক হবে।

গত ৫ তারিখ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, রোহিঙ্গা শরণার্থীরা এদেশে অবৈধ অনুপ্রবেশকারী। ফলে, তাদের বের করে দেওয়া হবে। তিনি আন্তর্জাতিক মহলকে মনে করিয়ে দেন, ভারতের কী করা উচিত, তা কারও শেখানোর দরকার নেই। তিনি যোগ করেন, বিশ্বে ভারতই হল একমাত্র দেশ, যারা সর্বাধিক শরণার্থীকে গ্রহণ করেছে।

এই প্রেক্ষিতে জেইদ জানান, রোহিঙ্গাদের বের করে করে দেওয়ার পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত, তা হতাশাজনক। বিশেষ করে, এমন একটা সময়ে যখন নিজেদের দেশে হিংসার সম্মুখীন হচ্ছে রোহিঙ্গারা।

রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ১৬,৫০০ নথিভুক্ত রোহিঙ্গা মুসলিম ভারতে বসবাস করছেন।  আরও ৪০ হাজার ভারতে অবৈধভাবে রয়েছে। জেইদের দাবি, ভারত যেহেতু রিফিউজি কনভেনশনে স্বাক্ষর করেনি, তাই তারা এই মর্মে আন্তর্জাতিক আইন না মানতে বাধ্য নয়।

কিন্তু, তিনি মনে করিয়ে দেন, বিশ্বের বেশ কয়েকটি মানবাধিকার সংক্রান্ত সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভারত। ফলে, ভারত এভাবে দায় ঝাড়তে পারে না। তিনি যোগ করেন, মানবিকতার খাতিরেও ভারত শরণার্থী ফেরত পাঠাতে পারে না।

প্রসঙ্গত, গণহত্যা থেকে বাঁচতে মায়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতে পালিয়ে আসছে। গত কয়েক মাসে বহু হাজার রোহিঙ্গা মুসলিম সেখান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget