এক্সপ্লোর

পুরো অর্থ দিলেই এফ ১৬, পাকিস্তানকে আমেরিকা, পাল্টা আজিজের

ওয়াশিংটন: এফ ১৬ কিনতে হলে জাতীয় তহবিল খরচ করতে তৈরি হোক পাকিস্তানে। জঙ্গিবিমান কিনতে কোনও ভর্তুকি পাবে না তারা। এমনই কড়া ভাষায় পাকিস্তানের এফ ১৬ যুদ্ধ বিমান কেনার চেষ্টায় শর্ত চাপাল মার্কিন যুক্তরাষ্ট্র। এই হুঁশিয়ারির পাল্টা হিসেবে পাকিস্তান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের এফ ১৬ বিমান দিতে না পারে, তাহলে অন্য কোনও দেশের কাছ থেকে এই বিমান কেনা হবে। ভারতের সামরিক শক্তি বেড়ে যাওয়া নিয়েও আপত্তির কথা জানিয়েছে পাকিস্তান। এ বিষয়ে আন্তর্জাতিক মহলকে সতর্ক করে দিয়ে নিজেদের কৌশলগত শক্তি বাড়ানোর কথাও স্পষ্ট করে দিয়েছে তারা। ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন কংগ্রেস পাকিস্তানকে ৮টি এফ ১৬ বিক্রির সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিলেও বেঁকে বসেছেন কয়েকজন মুখ্য সেনেটর। ওবামা প্রশাসন ঠিক করেছিল অপেক্ষাকৃত সস্তায় পাকিস্তানকে ওই বিমান বেচবে তারা। কিন্তু সেনেটরদের বক্তব্য, জঙ্গি দমনে পাকিস্তান যুদ্ধবিমান কেনার অজুহাত দিলেও আদতে তাদের উদ্দেশ্য কতটা সৎ তা নিয়ে সন্দেহ রয়েছে। মার্কিন করদাতাদের টাকায় পাকিস্তানকে যুদ্ধবিমান কেনার সুযোগ দেওয়া হবে কেন? এরপরেই মার্কিন বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, সস্তায় কিছু হবে না, এফ ১৬ কিনতে হলে ইসলামাবাদকে পুরো টাকাই দিতে হবে। এই মাসের মধ্যেই পাকিস্তানকে জানাতে হবে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারে তারা ওই বিমান কিনতে রাজি কিনা, টালবাহানা করলে এফ ১৬-র দাম আরও বেড়ে যাবে। তবে জানা যাচ্ছে, পুরো টাকায় এফ ১৬ কিনতে পাক প্রশাসনের আপত্তি রয়েছে, ফলে বাতিল হয়ে যেতে পারে চুক্তি। যদিও পাকিস্তান তাতে দমতে নারাজ। সেদেশের প্রধানমন্ত্রীর বিদেশনীতি সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজ বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে এফ ১৬ অত্যন্ত কার্যকরী বিমান। তবে প্রয়োজনে দেশীয় প্রযুক্তিতে তৈরি জে এফ ১৭ থান্ডার জেটও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget