এক্সপ্লোর

বুরহানের দল হিজবুল মুজাহিদিনকে 'বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী' তকমা দিল মার্কিন প্রশাসন

ওয়াশিংটন: সৈয়দ সালাহউদ্দিনকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার দু মাসের মাথায় তার হিজবুল মুজাহিদিন গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করল আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য প্রয়োজনীয় রসদ, সম্পদ যাতে হিজবুল না পায়, সেটাই ওদের এই তালিকায় ফেলার উদ্দেশ্য। কাশ্মীরে সাম্প্রতিক কালে সন্ত্রাসবাদী গোষ্ঠীটির কার্যকলাপ হঠাত্ মাথাচাড়া দিয়েছে। সেই প্রেক্ষাপটে তাদের ওপর এবার একগুচ্ছ মার্কিন নিষেধাজ্ঞা বসতে চলেছে। এতে আমেরিকার এক্তিয়ারে পড়ে, হিজবুলের এমন যাবতীয় সম্পত্তি, ব্যবসায়িক স্বার্থ পূরণের রাস্তা বন্ধ হয়ে যাবে, মার্কিন নাগরিকরাও ওদের সঙ্গে কোনও ধরনের লেনদেন, আদানপ্রদান করতে পারবেন না। পর্যবেক্ষকদের অভিমত, মার্কিন প্রশাসনের এদিনের কঠোর সিদ্ধান্ত জোর ধাক্কা দেবে পাকিস্তানকে, কেননা তারা হিজবুলকে কাশ্মীরের মানুষের মুখপত্র, প্রতিনিধি বলে সার্টিফিকেট দেয়। গত বছর নিরাপত্তাবাহিনীর সঙ্গে নিহত হয়েছিল হিজবুলের যে কমান্ডার বুরহান ওয়ানি, তার প্রশংসায় বারবার মুখ খুলেছেন প্রভাবশালী পাক সেনাবাহিনীর ক্ষমতাশালী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সম্প্রতি ক্ষমতা হারানো পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। যদিও ১৯৮৯ সালে গঠিত হিজবুল জম্মু ও কাশ্মীরে একাধিক নাশকতার দায় স্বীকার করেছে। মার্কিন বিদেশমন্ত্রক বলেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠী তালিকাভুক্ত হলে সংশ্লিষ্ট সংগঠন বা ব্যক্তিকে জনজীবনে উন্মোচিত ও বিচ্ছিন্ন করা যায়, মার্কিন আর্থিক সিস্টেম থেকে কোনও সুযোগসুবিধা নিতে পারে না তারা। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয় আমেরিকার আইন রূপায়নকারী সংস্থাগুলির পক্ষেও।

সেরা শিরোনাম

China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget