এক্সপ্লোর

হিজবুল বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী: মার্কিন সিদ্ধান্ত 'পুরোপুরি যুক্তিহীন', বলল পাকিস্তান

ইসলামাবাদ: হিজবুল মুজাহিদিনকে 'নিষিদ্ধ বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন' হিসাবে চিহ্নিত করার মার্কিন সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক বলে জানাল পাকিস্তান। হিজবুল প্রধান সৈয়দ সালাহউদ্দিনকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার দু মাসের মাথায় পাকিস্তানে লালিত পালিত তার জঙ্গি সংগঠনকে গত বুধবার ওই তকমা দেয় ওয়াশিংটন। ভারত অবশ্য বলেছে, এই পদক্ষেপ বহুদিনের প্রত্যাশিতই। বিদেশমন্ত্রকের মুখপাত্র মার্কিন সিদ্ধান্তকে কাঙ্খিত বলে স্বাগত জানিয়েছেন। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া আমেরিকার সিদ্ধান্তের পিছনে 'কাশ্মীরীদের ৭০ বছরের সংগ্রাম' মাথায় রাখা হয়নি বলে মন্তব্য করেন। বলেন, কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করা লোকজন বা গোষ্ঠীকে সন্ত্রাসবাদী চিহ্নিত করা পুরোপুরি অর্থহীন। কাশ্মীর আন্তর্জাতিক মহলে বিতর্ক হিসাবে স্বীকৃত। রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে প্রস্তাব রূপায়ণ হওয়ার জন্য পড়ে রয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমেরিকার এই পদক্ষেপে আমরা হতাশ। 'কাশ্মীরের মানুষের সংগ্রামের প্রতি পাকিস্তানের নৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক সমর্থন' অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাকিস্তান কি বিষয়টি আমেরিকার কাছে তুলবে? জাকারিয়া বলেন, যখনই দুপক্ষের মুখোমুখি কথা হয়, আমাদের যাবতীয় উদ্বেগ, উত্কন্ঠা ওদের জানাই। জাকারিয়ার দাবি, গুলি বা গালিগালাজে কাশ্মীর সমস্যা মিটবে না বলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভিমত জানিয়েছেন, তা পাকিস্তানের এই অবস্থানই তুলে ধরেছে যে, খোলাখুলি ও ন্যায়সঙ্গত পথে গণভোটেই একমাত্র কাশ্মীর ইস্যুর সমাধান সম্ভব। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে রাষ্ট্রপুঞ্জের তথ্যানুসন্ধানী দলকে সেখানে যাওয়ার অনুমতি দিতেও ভারতকে অনুরোধ করেন জাকারিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget