এক্সপ্লোর

Covid-19 Vaccine : করোনার টিকা না নিলে মৃত্যুর সম্ভাবনা ১০ গুণ বেশি, বলছে আমেরিকার গবেষণা

মৃত্যু প্রতিরোধে করোনা টিকাকরণের গুরুত্ব নিয়ে নতুন গবেষণা সামনে আনল ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

ওয়াশিংটন : করোনার টিকাকরণ নিয়ে জোর পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে মৃত্যু প্রতিরোধে করোনা টিকাকরণের গুরুত্ব নিয়ে নতুন গবেষণা সামনে আনল ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। তাদের তরফে পৃথক তিনটি গবেষণায় ভ্যাকসিনের উপকারিতা তুলে ধরা হয়েছে। এজেন্সির মর্বিডিটি ও মর্টালিটি উইকলি রিপোর্টে এই গবেষণা প্রকাশিত হয়েছে।

গবেষণা অনুযায়ী, যাঁরা করোনার ভ্যাকসিন নেননি, তাঁদের এই সংক্রমণে মৃত্যুর সম্ভাবনা ১০ গুণ বেশি, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের থেকে। দেখা যাচ্ছে, অধিকাংশ মানুষকেই করোনার টিকা সুরক্ষা দিচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যু থেকে সুরক্ষা দিচ্ছে ভ্যাকসিন। এমনকী ডেল্টা ভাইরাসের এই তীব্রতার সময়েও। যদিও বয়স্কদের ক্ষেত্রে করোনায় সংক্রমিত হলে হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে। 

এই সংক্রান্ত গবেষণার জন্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ৬ লক্ষর বেশি করোনা সংক্রমিতের উপর পরীক্ষা-নিরাক্ষা চালায়। ভ্যাকসিন স্ট্যাটাস অনুযায়ী ১৮ বা তার বেশি বয়সিদের উপর সমীক্ষা চালানো হয়। আমেরিকার ১৩টি রাজ্যে ও শহরে ৪ এপ্রিল থেকে ১৭ জুলাই পর্যন্ত এই সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা চলে।

গবেষণায় দেখা যাচ্ছে, ফাইজার বা জনসন অ্যান্ড জনসনের থেকে মডার্নার করোনা ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি কার্যকর। এককথায়, ১৮ বা তার বেশি বয়সিদের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রুখতে ৯৫ শতাংশ কার্যকর মডার্নার ভ্যাকসিন। অন্যদিকে ফাইজারের ভ্যাকিসন ৮০ শতাংশ এবং জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন ৬০ শতাংশ কার্যকর।

আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের গবেষক শন গ্রানিস বলছেন, এই তথ্যগুলি দেখাচ্ছে যে হাসপাতালে ভর্তি হওয়া বা জরুরি অবস্থার মুখোমুখি হওয়া থেকে অনেকটাই সুরক্ষা দিচ্ছে ভ্যাকসিন। এমনকী করোনার নতুন ভ্যারিয়েন্ট এলেও। উল্লেখ্য, এই পরিস্থিতিতে বিশ্বের প্রায় সব দেশেই ভ্যাকসিনের উপর জোর দেওয়া হচ্ছে। ভারতেও জোরদার টিকাকরণ প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget