এক্সপ্লোর

ভারতের চিনা নীতির কারিগর ছিলেন অটলবিহারী বাজপেয়ী, বলছেন বেজিংয়ের বিশেষজ্ঞরা

বেজিং: সদ্যপ্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভারতের চিনা নীতি তৈরি করেছিলেন। এমনই মত চিনের বিশেষজ্ঞদের। তাঁরা বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বাজপেয়ীর ভূমিকার প্রশংসা করেছেন। চায়না রিফর্ম ফোরামের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিরেক্টর মা জিয়ালি বলেছেন, ‘বাজপেয়ীর শাসনকালে ভারত-চিন সম্পর্কের অনেক উন্নতি হয়েছিল। ১৯৯৮ সালে ভারত পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটানোয় উদ্বেগ প্রকাশ করে চিন। সেই সময় সীমান্ত সমস্যা মেটানোর জন্য বিশেষ প্রতিনিধি দল গঠন করেন বাজপেয়ী। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়। ২০০৩ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর চিন সফরের পর রাজনৈতিক, আর্থিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ভারত-চিন সম্পর্কের দ্রুত উন্নতি হয়।’ ২০১৬ সালে ভারত-চিন সীমান্ত সমস্যা মেটানোর জন্য আলোচনায় বেজিংয়ের প্রতিনিধি দাই বিঙ্গুও বাজপেয়ীর স্মৃতিচারণায় লিখেছেন, ‘যত দ্রুত সম্ভব ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চাইছিলেন বাজপেয়ী। ২০০৩ সালে চিনের তৎকালীন প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে নৈশভোজ বৈঠকে বাজপেয়ী বলেছিলেন, তিনি সীমান্ত সমস্যার সমাধানের জন্য বিশেষ প্রতিনিধি দল গঠন করবেন। এই প্রতিনিধি দল আলাদাভাবে কাজ করবে। রাজনৈতিক স্তরে সমাধান খোঁজার জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবে এই প্রতিনিধি দল। কিন্তু ২০০৪ সালের লোকসভা নির্বাচনে এনডিএ হেরে যাওয়ায় সীমান্ত বিরোধ মেটানোর সুযোগ হারান বাজপেয়ী।’ দাই আরও জানিয়েছেন, ‘ভারত ও চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বে ২০ বার সীমান্ত বিরোধ মেটানোর লক্ষ্যে বৈঠক হয়েছে। প্রথম বৈঠক হয় বাজপেয়ীর আমলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্রর নেতৃত্বাধীন প্রতিনিধি দল ও সেই সময় চিন সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা দাইয়ের মধ্যে। ব্রজেশ জানিয়েছিলেন, ২০০৪ সালের সাধারণ নির্বাচনের পর এই বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র খোঁজার উদ্যোগের গতি বাড়াতে চায় ভারত। আমার বিশ্বাস, তিনি মিথ্যা বলেননি। হয়তো দ্রুত সমাধান পাওয়া যেত। আশা করি এখন সমাধান সূত্র মিলবে।’

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget