এক্সপ্লোর
মাল্যর জামিনের মেয়াদ বাড়ল, প্রত্যর্পণ মামলার পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর

নয়াদিল্লি: ভারতে ঋণ খেলাপের দায়ে অভিযুক্ত ফেরার শিল্পপতি বিজয় মাল্যর জামিনের মেয়াদ বাড়াল লন্ডনের ওয়েস্টমিনিস্টার আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১২ সেপ্টেম্বর।
মামলার শুনানিতে মাল্যর অ্যাটর্নি দাবি করেন, ফটোগ্রাফের ভিত্তিতে যে তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে তার ওপর ভরসা করা যায় না। মাল্যর ভারতে প্রত্যর্পণ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি আজ লন্ডনের আদালতে হওয়ার কথা ছিল। শুনানিতে ভারতের পক্ষ থেকে চূড়ান্ত নথি পেশ করার কথা ছিল ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)-এর। এদিন শুনানির জন্য আদালতে যাওয়ার পথে মাল্য বলেন, তাঁর বিরুদ্ধে যত ঋণ খেলাপের অভিযোগ রয়েছে তার বিনিময়ে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব তিনি আদালতকে দিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, সেগুলি মিথ্যে।London's Westminster court grants bail to Vijay Mallya. Next hearing in the extradition case against Vijay Mallya will be on September 12. pic.twitter.com/HPaFPQIpI7
— ANI (@ANI) July 31, 2018
Before You Go
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















