এক্সপ্লোর

Russia Ukraine War: যুদ্ধ হোক বা আলোচনা, লক্ষ্য অর্জন করবই, জানিয়ে দিলেন পুতিন

Russia Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত ১১ দিনে সমাধান হয়নি কিছুই। বরং বাড়ছে উদ্বেগ। 

মস্কো: লক্ষ্য পূরণে স্থির তিনি। অবিচলও। তাই যুদ্ধ করে কিংবা আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জন করবেনই তিনি। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট মানুয়েল ম্যাক্রোঁকে এমনটাই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত ১১ দিনে সমাধান হয়নি কিছুই। বরং বাড়ছে উদ্বেগ। 

এদিকে, কিভ আক্রমণ বন্ধের ব্যাপারে রাশিয়া সাফ জানিয়েছে, ক্রেমলিনের দাবি পূরণ হোক। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানকে টেলিফোন বার্তায় রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের তরফে আলোচনার লক্ষ্য আরও গঠনমূলক হওয়া উচিত। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুতিন এও বলেছেন, পরিকল্পনা অনুযায়ীই ইউক্রেনে ‘বিশেষ অপারেশন’ চালাচ্ছে রাশিয়া।

ইউক্রেনকে আবার হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, ইউক্রেনে সামরিক অভিযান তখনই বন্ধ হবে, যখন তাঁদের সমস্ত শর্ত পূরণ হবে।

আরও পড়ুন, ইউক্রেনে বাড়ছে রুশ গোলা বর্ষণ, 'ক্ষমা করব না', হুঁশিয়ারি জেলেনস্কির

এবার ইউক্রেনের ইরপিনেও রাশিয়ার হামলা হয়েছে। রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ, দাউদাউ করে জ্বলছে বাড়ি। খারকিভে রাশিয়ার মিসাইল হানায় উড়ল গাড়ি। পাল্টা প্রত্যাঘাতে একটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ইউক্রেন। অন্যদিকে, ইউক্রেনের সুমিতে রুশ হামলা। এই শহরে এখনও আটকে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া। ভারতীয়দের উদ্ধারে পোলটাভা শহরে তৈরি হয়েছে সেফ করিডর। দিন ও সময় শীঘ্রই জানানো হবে, নির্দেশ পেলে দ্রুত সুমি ছাড়তে হবে, জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। খারকিভ স্টেশনে ভিড়। ট্রেনে চড়ে দেশ ছাড়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত ১১ দিনে দেশ ছেড়েছেন প্রায় ১৫ লক্ষ মানুষ। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলিতে। 

এই শরণার্থীরা, যাদের অধিকাংশই ইউক্রেনীয়, এখন আশ্রয় চেয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া এবং মলদোভায়। রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য দুই দফা আলোচনা হয়েছে। তৃতীয় রাউন্ড ৭ মার্চ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।                

যদিও পিছু হটবেন না ইউক্রেনিয় প্রেসিডেন্টও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ক্ষমা করবেন না। রবিবার গোটা ইউক্রেন জুড়েই লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় উদ্ধারকার্য ব্যাহত হয়েছে অনেকটাই, এমনটাই সূত্রের খবর।    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget