এক্সপ্লোর

টিক বাইট উদ্বেগ বাড়াচ্ছে চিনে, কীভাবে ছড়ায় এই ভাইরাস?

মূলত টিক বাইটসের মাধ্যমে সংক্রমণ ছড়ালেও, মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেননি চিনের ভাইরোলজিস্টরা।

বেজিং: করোনা পর এবার টিক বাইট। চিনে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে টিক বাইট (পোকার কামড় থেকে) ভাইরাস। এই ভাইরাসের জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত কমপক্ষে ৬০জন। ভাইরাসে আক্রান্তদের দু ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। ধুম জ্বর, সঙ্গে থ্রমবকটোনিয়া সিনড্রোম থাকছে।এই সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন চিনের স্বাস্থ্য দফতর। পূর্ব চিনের জিয়াংশু প্রদেশ ও আনহুই প্রদেশে এই ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিনা সংবাদমাধ্যম। চলতি বছরের শুরুতে জিয়াংশু প্রদেশ থেকে এই ভাইরাসের খবর মিলছিল বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যমগুলি। পরে তা আনহুই প্রদেশে ছড়িয়ে পড়ে। সংক্রমিত হন ২৩ জন। চিনের ভাইরোলজিস্টরা মনে করছেন এশিয়ার হেমাফিসালিস লম্বিকোরনিস হল এর প্রাথমিক ভেক্টর বা ক্যারিয়ার। এর সংক্রমণ কাল মার্চ-নভেম্বর। ভাইরোলজিস্টদের মতে সংক্রমণ শীর্ষে পৌঁছতে পারে এপ্রিল থেকে জুলাই মাসে। ২০১১ সালের একটি সমীক্ষা বলেছে, আক্রান্তদের নানান ধরনের উপসর্গ হতে পারে। যেমন জ্বর, মাথা যন্ত্রণা, বমি বা বমিবমি ভাব, অসহ্য যন্ত্রণা ইত্যাদি। সেরে উঠতে সাত থেকে ১৩ দিন লাগে। যেহেতু পশুদের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়, সেজন্য কৃষক, শিকারি ও পশুপালকদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গবাদি পশু ও ছাগল, ভেড়া, হরিণের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মূলত টিক বাইটসের মাধ্যমে সংক্রমণ ছড়ালেও, মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেননি চিনের ভাইরোলজিস্টরা। এবারই প্রথম এই ভাইরাস দেখা দিয়েছে তা নয়। একদশক আগে চিনের বেশ কিছু মানুষের রক্তের নমুনায় এই ভাইরাসের অস্তিত্ব মিলেছিল। তখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছিলেন এই রোগে আক্রান্তদের মধ্যে মৃত্যু-হার ৩০ শতাংশ। চিনের ইনফরমেশন সিস্টেম ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এখন জানাচ্ছে ১৬থেকে ৩০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে এই ভাইরাসে আক্রান্তের মৃত্যুহার। আশঙ্কার কথা হল, এক দশক আগে দেখা দেওয়া এই ভাইরাসের খুব কার্যকরী প্রতিষেধক এখনও নেই। ফলে করোনার মতো এক্ষেত্রেও সাবধান থাকা শ্রেয় বলে মনে করছেন চিনের স্বাস্থ্যকর্তারা। বাইরে বা মাঠেঘাটে, জঙ্গলে গেলে পা ঢাকা পোশাক পরার পরামর্শ দিয়েছে এই ভাইরাসের যে শুধু মৃত্যু-হার বেশি তা নয়, এর সংক্রমণও ঘটে দ্রুত। সে জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র প্রথম ১০ অসুখের তালিকায় রয়েছে এসএফটিএস।

সেরা শিরোনাম

School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget