এক্সপ্লোর

সাত বছর বাদে সরে যাচ্ছেন হোয়াটসঅ্যাপের চিফ বিজনেস অফিসার নীরজ অরোরা

নিউইয়র্ক: হোয়াটসঅ্যাপের চিফ বিজনেস অফিসার নীরজ অরোরা দুনিয়াজোড়া বার্তা আদানপ্রদানকারী এই বিপুল জনপ্রিয় সংস্থা ছাড়ার কথা ঘোষণা করলেন। আইআইটি-দিল্লির এই প্রাক্তনী হোয়াটসঅ্যাপের সিইও পদে বসতে পারেন বলে চলতি বছরেই এর আগে শোনা যাচ্ছিল, যদিও শেষ পর্যন্ত ওই দায়িত্ব দেওয়া হয় ক্রিস ডেনিয়েলসকে। তিনিই হন হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড। ২০১১ থেকে হোয়াটসঅ্যাপে রয়েছেন নীরজ। ২০১৪-য় হোয়াটসঅ্যাপকে যখন ১৯ বিলিয়ন ডলার দামে ফেসবুক অধিগ্রহণ করে, তখনও প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন তিনি। হোয়াটসঅ্যাপের সহকারী প্রতিষ্ঠাতা জান কুম কোম্পানি ছাড়ার সাত মাস পর সরে যাচ্ছেন নীরজ। গত ১ বছরে ফেসবুক ও তার অধীনস্থ কোম্পানিগুলি থেকে বেশ কয়েকজন শীর্ষকর্তা বেরিয়ে গিয়েছেন। তাঁদের সারিতে যোগ দিচ্ছেন নীরজ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জান কুম ও ব্রায়ান অ্যাক্টন আমায় হোয়াটসঅ্যাপে নিয়ে আসার পর দেখতে দেখতে সাতটা বছর চলে গেল, বিশ্বাস করাই কঠিন। কী দুর্দান্ত এক যাত্রা। তবে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। কিন্তু প্রতিদিন হোয়াটসঅ্যাপ যে কত অসংখ্য ভাবে মানুষের জীবনকে ছুঁয়ে যাচ্ছে, এর চেয়ে বেশি গর্ব আমার আর কোনও কিছুতেই হয় না। আমি নিশ্চিত, হোয়াটসঅ্যাপ সামনের বছরগুলিতেও সহজ, নিরাপদ ও আস্থাভাজন সংযোগের মাধ্যম হয়ে থাকবে। নীরজ যখন হোয়াটসঅ্যাপকে বিদায় দিচ্ছেন, সেসময় এর বড় সমস্যার সামনে পড়েছে তারা। দুনিয়াব্যাপী হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুল খবর ছড়িয়ে পড়ার সমস্যা ভয়াবহ আকার নিয়েছে। এ বছরই হোয়াটসঅ্যাপ ভারত, ব্রাজিলের মতো তাদের বড় বাজারগুলিতে ভুল খবর সম্প্রচারের সমস্যা মোকাবিলায় নেমেছে, ব্যবহারকারীদের মিথ্যা, অসত্য খবর ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। হোয়াটসঅ্যাপের শীর্ষকর্তাদের পাশাপাশি সম্প্রতি ফেসবুক আরও বেশ কয়েকজন একেবারে ওপরের সারির কর্তাকে হারিয়েছে। ইনস্টাগ্রামের সহকারী দুই প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম, মাইক ক্রিগার, ওকুলাসের সহকারী প্রতিষ্ঠাতা ব্রেনডন ইরিবে পদত্যাগ করেছেন। আগস্টে বিদায় নিয়েছেন ফেসবুকের মুখ্য সিকিউরিটি অফিসার অ্যালেক্স স্ট্যামসও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget