এক্সপ্লোর

কাশ্মীর নিয়ে উদ্বেগ থাকলেও, চিনে আটক লক্ষ লক্ষ মুসলিমদের বিষয়ে কেন চুপ পাকিস্তান? কটাক্ষ আমেরিকার

চিন হল পাকিস্তানের শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুর বন্ধু।

রাষ্ট্রপুঞ্জ: ফের প্রকট হল পাকিস্তানের দ্বিচারিতা। এবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে যখন কাশ্মীরে বসবাসকারী মুসলিমদিনে নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সেই সময়ে চিনে অবৈধভাবে আটক হাজার হাজার মুসলিমদের কথা ইসলামাবাদকে মনে করিয়ে দিল ওয়াশিংটন। এদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছে, পাকিস্তান কেন স্রেফ কাশ্মীরে বসবাসকারী মুসলিমদের মানবাধিকার নিয়ে চিন্তিত? কেন তারা চিনে বসবাসকারী মুসলিমদের দুরবস্থার কথা নিয়ে সোচ্চার হচ্ছে না? শুক্রবার, রাষ্ট্রপুঞ্জের বিশেষ অধিবেশনে চিনের বিরুদ্ধে মুখ না খোলার জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেন দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সহকারী সচিব অ্যালিস ওয়েলস। প্রসঙ্গত, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, চিনের শিনজিয়াং প্রদেশে প্রায় ১০ লক্ষ উঘার সম্প্রদায়ভুক্ত ও অন্যান্য তুরস্কের মুসলিমদের আটক করে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, সেখানে প্রায় কনসেনট্রেশন ক্যাম্পের মতো তাদের আটক করে রাখা হয়েছে। প্রচণ্ডভাবে, তাদের কঠোর পাহারা দিয়ে আটক করে রেখেছে চিনা প্রশাসন। যদিও বেজিংয়ের দাবি, ধর্মীয় চরমপন্থা ও সন্ত্রাস মোকাবিলা করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলে রাখা প্রয়োজন, চিন হল পাকিস্তানের শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুর বন্ধু। বিশ্ব যখন পাকিস্তানের জঙ্গিনেতা তথা জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার ও মুম্বই হামলার কূচক্রী হাফিজ সঈদের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছিল, তখন ইসলামাবাদের পাশে দাঁড়িয়ে পাশ্চাত্য দেশগুলির সেই চেষ্টায় জল ঢেলেছে একমাত্র এই চিন। পাশাপাশি, অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা পাকিস্তানকে বারবার আর্থিক সাহায্য দিয়েছে চিন। এদিন অ্যালিস বলেন, আমার মনে হয়, মুসলিমরা কাশ্মীরে সীমাবদ্ধ নন। পশ্চিম চিনে মুসলিমরা কনসেনট্রেশন ক্যাম্পে রয়েছেন। তাঁদের অবস্থাও ভয়াবহ। গোটা চিনেই মুসলিমদের অবস্থা সঙ্কটাপন্ন। ফলে, এই দিক নিয়েও পাকিস্তানের আলোকপাত করা উচিত ছিল। তিনি বলেন, কাশ্মীর নিয়ে ইমরানের মন্তব্য ফলপ্রসূ হবে না। পাক প্রধানমন্ত্রীকে তিনি মনে করিয়ে দিয়েছেন, বাগাড়ম্বরপূর্ণ উক্তি এড়িয়ে গেলে হয়ত দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের উপকারই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve
BJP Goverment: সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টের অভিযোগ। বারুইপুর থেকে গ্রেফতার ১
Hooghly News: হুগলির চণ্ডীতলায় দুর্ঘটনার হাড় হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget