এক্সপ্লোর

পোকেমন গো-র নেশায় চাকরি ছাড়লেন শিক্ষিকা

লন্ডন: শিক্ষকতার পেশা ছেড়ে পুরোদস্তুর পোকেমন গো খেলোয়াড় হলেন ব্রিটেনের এক মহিলা। কারণ, তিনি মনে করছেন যে, এই লোকেশন ভিত্তিক অগমেন্টেড রিয়েলিটি গেম এখন দারুন জনপ্রিয়তা পাওয়ায় এর থেকে উপার্জন বেশ ভালোমতোই করা সম্ভব। উত্তর লন্ডনের হাই বার্নেটের সোফিয়া পেদ্রাজা এমনিতেই পোকেমন-আসক্ত। পথে নেমে অনলাইন এই গেমের ভার্চুয়াল ক্যারাকটার সংগ্রহের পর ইবে-তে নিজের অ্যাকাউন্ট বিক্রি করে অর্থ উপার্জন করতে চান তিনি। পোকেমন গো-র ওস্তাদ খেলোয়াড়রা ইতিমধ্যেই ইবে-তে তাঁদের অ্যাকাউন্ট কয়েক হাজার পাউন্ডের বিনিময়ে বিক্রি করতে শুরু করেছেন। পথে নেমে পোকেমন ধরতে আগ্রহী নয়, এমন খেলোয়াড়রাই মূলত এর ক্রেতা। এই দৃষ্টান্তকে সামনে রেখেই পেশা ছেড়েছেন সোফিয়া। শিশুদের অঙ্ক, ইংরেজি ও সঙ্গীতের প্রাইভেট টিউটর তিনি। মাসে আর আয় হয় হাজার দুয়েক পাউন্ড। এখন তিনি ভাবছেন, পোকেমন গো খেলে এর থেকে বেশি আয় করতে পারবেন। তিনি বলেছেন, আমি ওই গেম ডাউনলোড করেছি। এরপরই বুঝতে পারলাম, এর থেকে আয়ও করা যাবে। পোকেমন সংগ্রহ একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছতে পারলে তা ইবে-তে বিক্রি  করা সম্ভব। একটি সংবাদপত্রকে সোফিয়া বলেছেন, আমি শুনেছি, ইবে-তে ২০ লেভেল বা তার বেশি লেভেলের এক-একটা অ্যাকাউন্ট ১ হাজার পাউন্ডে বিক্রি হচ্ছে। লেভেল ১৫ হলে তা ১০০-২০০ পাউন্ডে বিক্রি হচ্ছে। সময় দিলে এক বা দুদিনে লেভেল ১৫-তে পৌঁছানো সম্ভব। সোফিয়া জানিয়েছেন, তিনি বিভিন্ন অ্যাকাউন্টে বেশি সংখ্যক পোকেমন ধরার জন্য একাধিক স্মার্টফোন কেনার কথা ভাবছেন। তিনি বলেছেন, কোনও কোনও দিন তো আমি ১৮ ঘন্টার বেশি খেলি। কেননা, এটা সব সময়ই খেলা যায়। আমার মা মনে করে, আমি পাগল। কিন্তু এখন মায়েরও  আমার আইডিয়াটা পছন্দ হয়েছে। যতদিন এর থেকে আয় করা যাবে ততদিন আমি এটা চালিয়ে যাব। চাহিদা ফুরিয়ে গেলে তো পুরানো পেশায় ফিরে যাওয়ার রাস্তা খোলা থাকছেই। উল্লেখ্য, কোনও কোনও খেলোয়াড় অনলাইনে তাঁদের অ্যাকাউন্ট বিক্রি করে ৭ হাজার পাউন্ডের বেশি আয় করেছেন। একটা অ্যাকাউন্টের দাম তো ৭,৩০০ পাউন্ড পর্যন্ত উঠেছিল। উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ডের ২৪ বছরের তরুণ বারমান টম কুরি পূর্ণ সময়ের খেলোয়াড় হতে চাকরি ছেড়ে দিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget