এক্সপ্লোর

কাজ করে যান, তাহলেই বাঁচবেন, বললেন ১২১ বছরের মেক্সিকান, বিশ্বের বয়স্কতম মানুষ

মেক্সিকো সিটি: ঘুম ভাঙে ভোর সাড়ে পাঁচটায়। তারপর প্রাতরাশ- দুটো ডিম, একটা কলা আর আপেল স্মুদি। গোটা সকালটা রোদে পিঠ দিয়ে বসে পাশের বাড়ির মুরগিদের যত্নআত্তি করেন তিনি। আর পাঁচটা বুড়োর সঙ্গে চেহারায় কোনও তফাত নেই। কেউ না বলে দিলে বুঝতেই পারবেন না, ম্যানুয়েল গার্সিয়া হার্নান্দেজের বয়স ১২১! তিনটে শতক দেখা গার্সিয়ার জন্ম ২৪ ডিসেম্বর, ১৮৯৬। জন্ম তারিখের প্রমাণস্বরূপ তাঁর বার্থ সার্টিফিকেট রয়েছে, রয়েছে মেক্সিকো সরকারের দেওয়া পরিচয়পত্র। কিন্তু গিনেস বুকে নাম তোলার জন্য গার্সিয়ার কখনও কোনও মাথাব্যথা দেখা যায়নি। তাই তাঁর বয়সের বিষয়টিও বিশ্ববাসীর অজানা থেকে গিয়েছে। গিনেস বলছে, এই মুহূর্তে বিশ্বের বয়স্কতম মানুষ জাপানের মাসাজো নোনাকা, জন্ম ২৫ জুলাই, ১৯০৫। কিন্তু গার্সিয়ার কাগজপত্র বলছে, নোনাকা তাঁর কাছে ছেলেমানুষ, তিনি তাঁর থেকে পাক্কা ৮ বছরের বড়! শুধু তাই নয়, তিনিই হবেন সর্বকালের বয়স্কতম মানুষ, হারিয়ে দেবেন ১১৬ বছর বয়সে মারা যাওয়া জাপানের জিরোয়েমন কিমুরাকে। সবথেকে বয়স্কা মহিলা অবশ্য ফ্রান্সের, ১২২ বছর ১৬৪ দিনে মারা যাওয়া জাঁ লুই ক্যালমোঁকে। গার্সিয়া থাকেন তাঁর ৫৪ বছরের মেয়ে তোমাসার সঙ্গে, সিউদাদ জুয়ারেজে, উত্তর মেক্সিকোয়। পাশের বাড়ি থাকেন এক মার্কিনী, তাঁর মুরগি ফার্ম দেখাশোনা করেন তিনি। ১২১ বছরের জীবনে দুটোই দুঃখ। অল্প বয়সে বাবাকে হারানো আর এখন আগের মত কাজ করতে না পারা। তবু তিনি বেজায় খুশিতে বাঁচেন, বলেন, বয়স যে ৮০ টপকেছে, মনেই হয় না! ৪৫ বছর বয়সে বিয়ে করেন গার্সিয়া। স্ত্রীর বয়স ছিল ১৩। তাঁদের ৫ সন্তান, ১৫ নাতিনাতনি, নাতিনাতনির ৬ ছেলেমেয়ে। প্রায় ৭০ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ৮ বছর আগে মারা গিয়েছেন স্ত্রী রোসা। আগের মত আর ক্ষেতে কাজ করতে পারেন না গার্সিয়া, হাঁটতে গিয়েও আজকাল টলে যান একটু আধটু। কিন্তু এখনও তিনি রীতিমত জোরে হাঁটেন, ছানি কাটার পর দৃষ্টিও পরিষ্কার। মনও যুবকের মতই স্বচ্ছ। ১২৫ বছর বাঁচতে চান গার্সিয়া। বলেছেন, ভাল ঘুম, স্বাস্থ্যসম্মত খাওয়াদাওয়া, ভিটামিন ট্যাবলেট নেওয়া ও নিয়মিত কাজকর্মই তাঁর দীর্ঘ জীবনের উৎস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari:
Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget