News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে যোগ দেবেন ট্রাম্প, মোদীর সঙ্গে হতে পারে বৈঠক

FOLLOW US: 
Share:
ওয়াশিংটন:চলতি মাসে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরফলে ফোরামের অবকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল হল বলে মনে করা হচ্ছে। গত ১৮ বছরে এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট এই বার্ষিক ফোরামে যোগ দিচ্ছেন। হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স জানিয়েছেন, বিশ্বের নেতাদের সঙ্গে তাঁর 'আমেরিকা প্রথম' নীতি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগকে স্বাগত জানাচ্ছেন প্রেসিডেন্ট। আমেরিকার ব্যবসা,আমেরিকার শিল্প ও মার্কিন কর্মীদের শক্তিশালী করে তোলার নীতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠক সহ ট্রাম্পের সফরের বিস্তারিত তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন স্যান্ডার্স। স্যান্ডার্স জানিয়েছেন, আমেরিকার ব্যবসাবাণিজ্য ও মার্কিন কর্মীদের স্বার্থ বজায় রাখার নীতিতেই প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প। এই নীতিই তিনি আমেরিকা ও অন্যত্র অনুসরণ করেন। চলতি মাসের শেষের দিকে সুইত্জারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বৈঠক হবে। মোদী আগামী ২২ জানুয়ারি দুদিনের সফরে সুইতজারল্যান্ডে যাবেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্লেনারি অধিবেশনে ভাষণ দেবেন। ১৯৯৭-এর পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী দাভোস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনের অবকাশেই মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে।
Published at : 10 Jan 2018 11:08 AM (IST) Tags: Davos WEF World Economic Forum Donald Trump Narendra Modi

সম্পর্কিত ঘটনা

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

বড় খবর

Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি

Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?