এক্সপ্লোর

US-Russia Conflict: রুশ পতাকা লাগানো তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল আমেরিকা, আটলান্টিক মহাসাগরে নাটকীয় ঘটনা, ‘জলদস্যুর মতো আচরণ’, বলছে রাশিয়া

US Seizes Russian Flagged Oil Tanker: জাহাজে স্থিত রুশ নাগরিকদের সঙ্গে যাতে কোনও অমানবিক আচরণ না করা হয়, তার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছে মস্কো।

নয়াদিল্লি: আটলান্টিক মহাসাগরে রুদ্ধশ্বাস অভিযান। রাশিয়ার পতাকা লাগানো তেলের ট্যাঙ্কার তাড়া করে ধরে ফেলল আমেরিকার। তেলের ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করা হয়েছে। তেলের ট্যাঙ্কারটিকে বাঁচানোর সবরকম চেষ্টা হয়েছিল রাশিয়ার তরফে। কিন্তু শেষ পর্যন্ত সেটিকে বাজেয়াপ্ত করে আমেরিকা। জাহাজে স্থিত রুশ নাগরিকদের সঙ্গে যাতে কোনও অমানবিক আচরণ না করা হয়, তার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছে মস্কো। (US Seizes Russian Flagged Oil Tanker)

আটলান্টিক মহাসাগরের উত্তর অংশে, উত্তর সাগরে বুধবার রাশিয়ার পতাকা লাগানো 'মারিনেরা' (Marinera) জাহাজটিকে বাজেয়াপ্ত করেছে আমেরিকা। জানা গিয়েছে, গত দুই সপ্তাহ ধরে জাহাজটিকে অনুসরণ করছিল তারা। জাহাজটিকে রক্ষা করতে নৌবাহিনীও নামায় রাশিয়া। কিন্তু শেষরক্ষা হয়নি। জাহাজটি বাজেয়াপ্ত হওয়ার পর রুশ বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'জাহাজে থাকা রুশ নাগরিকদের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয়, তাঁদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয়'। এর আগে কখনও রাশিয়ার পতাকা লাগানো কোনও জাহাজ আমেরিকা বাজেয়াপ্ত করেছে বলে স্মরণ করতে পারছেন না কেউ।  (US-Russia Conflict)

আমেরিকার এই 'আগ্রাসনে'র তীব্র নিন্দা করেছে রাশিয়া। তাদের পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ১৯৮২ সালের রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যে 'সাগরের আইন' চালু হয়, তা অনুযায়ী, অন্য রাষ্ট্রের এক্তিয়ারের অন্তর্ভুক্ত, বৈধ নথি থাকা কোনও জাহাজের উপর বলপ্রয়োগ করার অধিকার নেই কারও। তবে রাশিয়া রাষ্ট্রপুঞ্জের ওই আইনের উল্লেখ করলেও, আমেরিকা কখনওই ওই আইনে সায় জানায়নি। তবে সেটিকে প্রচলিত বিধি হিসেবে স্বীকৃতি দেয় তারা

আমেরিকার সেনার ইউরোপিয়ান কম্যান্ড সোশ্যাল মিডিয়ায় এই রুদ্ধশ্বাস অভিযানের খবরে সিলমোহর দিয়েছে। তারা জানিয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করায় দেশের বিচার বিভাগ, নিরাপত্তা বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগ জাহাজটিকে বাজেয়াপ্ত করেছে। আমেরিকাকে এই অভিযানে সাহায্য করেছে ব্রিটেনও। তারা জানিয়েছে, ব্রিটেনের সশস্ত্র বাহিনী প্রাক-অভিযান পরিকল্পনায় সহযোগিতা জোগানো হয়। আমেরিকা অনুরাধ জানিয়েছিল। সেই মতো ব্রিটেন-আইসল্যান্ড-গ্রিনল্যান্ড করিডোরে Bella 1-কে বাধা দেয়।জাহাজটির সঙ্গে ভেনিজুয়েলা সংযোগ খুঁজে পেয়েছে আমেরিকা। সেটি রাশিয়ার 'শ্যাডো ফ্লিটে'র অংশ বলে মনে করছে তারা।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে. আমেরিকার উপকূলরক্ষী বাহিনী যখন 'মারিনেরা'র দখল নেয়, সেই সময় আশেপাশে অন্য কোনও রুশ জাহাজ ছিল না।  জাহাজটিকে নিরাপত্তা দিতে একটি সাবমেরিনও নামায় রাশিয়া। কিন্তু সেটিও পিছিয়ে পড়েছিল। আর সেই কারণেই সাগরে আমেরিকা এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ এড়ানো গিয়েছে। MarineTraffic থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, জাহাজটি উত্তর-পূর্ব অভিমুখে এগোচ্ছিল। ঠিক কোথায় যাচ্ছিল, এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়। তবে সেটি হয় বাল্টিক সাগরে রুশ বন্দরে যাচ্ছিল, অথবা মেরু সাগরে যাচ্ছিল বলে মনে করা হচ্ছে।

'মারিনেরা' নামের জাহাজটির আসল নাম Bella-1 (বেলা-১) বলে জানা গিয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞা এড়াতেই নামবদল বলে জানা যাচ্ছে। আগেও নিষেধাজ্ঞা এড়িয়ে, আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর হাত ফস্কে বেরিয়ে যায় জাহাজটি। রাশিয়ার পরিবহণ মন্ত্রক জানিয়েছে, আমেরিকা দখল নেওয়ার পর 'মারিনেরা'র সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাদের। রাশিয়ার United Russia Party আন্দ্রেই ক্লিশাসের মতে, "জলদস্যুর মতো আচরণ করছে আমেরিকা।" 

ভেনিজুয়েলা আক্রমণ এবং দেশের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর এবার সরাসরি রাশিয়ার পতাকা লাগানো জাহাজ বাজেয়াপ্ত করল আমেরিকা। তবে জাহাজটিকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা এখনও অস্পষ্ট। গতমাসেও জাহাজটির নাগাল পাওয়ার চেষ্টা করে আমেরিকার বাহিনী। কিন্তু তার পরই জাহাজটিতে রাশিয়ার পতাকা লাগানো হয়, নাম পাল্টে দেওয়া হয় বলে রয়টার্স সূত্রে খবর। 

তবে শুধু 'মারিনেরা'ই নয়, ভেনিজুয়েলার সঙ্গে সংযোগ থাকা আরও একটি জাহাজ বুধবার বাজেয়াপ্ত করেছে আমেরিকা। পানামার পতাকা লাগানো M Sophia সুপারট্যাঙ্কার বাজেয়াপ্ত করে আমেরিকার সেনার সাদার্ন কম্যান্ড। সেটিকেও নিষিদ্ধ করেছিল আমেরিকা। জানুয়ারির শুরুতেই ভেনিজুয়েলা থেকে যাত্রা শুরু করে জাহাজটি। ভেনিজুয়েলার তেল নিয়ে সেটি চিন যাচ্ছিল বলে জানা গিয়েছে। সেটির ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়েছিল বলে খবর।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget