এক্সপ্লোর

Donald Trump: 'ওদের খুব জোরে আঘাত করব', ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের ! দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট

Iran Protest: ইরানে তীব্র হচ্ছে আর্থিক সঙ্কট। তার প্রতিবাদে সেখানকার বিভিন্ন শহরে জ্বলছে বিক্ষোভের আগুন।

ওয়াশিংটন : এবার চরম সতর্কবার্তা ইরানকে। যদি সেখানকার প্রশাসন দেশব্যাপী চলতে থাকা বিক্ষোভ রুখতে বল প্রয়োগ করে বা বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করে তাহলে কঠোর ব্যবস্থা নেবে আমেরিকা। এমনই হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কনজারভেটিভ রেডিওর হোস্ট হাগ হিউইটকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি ওদের জানিয়ে দিয়েছি যে ওরা যদি মানুষ হত্যা শুরু করে, যা তারা অশান্তির সময় করে থাকে...ওদের অনেক অশান্তি হয়েছে...যদি তারা আবার তা করে, আমরা তাহলে জোরাল আঘাত করব।" 

ইরানে তীব্র হচ্ছে আর্থিক সঙ্কট। তার প্রতিবাদে সেখানকার বিভিন্ন শহরে জ্বলছে বিক্ষোভের আগুন। এই আবহে সতর্ক করলেন ট্রাম্প। মানবাধিকার কর্মীরা বলছেন, প্রতিবাদ চলাকালীন সংঘর্ষের জেরে ইতিমধ্যে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। তেহরান যেভাবে এই অশান্তি সামলাচ্ছে তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। সাক্ষাৎকার পর্বে হিউইট উল্লেখ করেন যে, প্রতিবাদ চলাকালীন অশান্তির জেরে ইতিমধ্যে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। তার জবাব ট্রাম্প বলেন, 'পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। আমি নিশ্চিত নই, আমি এর জন্য কাউকে দায়ী করতে পারি। ওদের খুব কঠোরভাবে বলে দেওয়া হয়েছে-আমি এখন আপনার সঙ্গে যেভাবে কথা বলছি তার থেকেও জোরালভাবে-যে এটা যদি ওরা করে, ওদের নরক-যন্ত্রণা সহ্য করতে হবে।' সরকার-বিরোধী প্রতিবাদ নিয়ে ইরানের প্রতি তাঁর কী বার্তা ? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, "আপনাদের স্বাধীনতা দৃঢ়ভাবে অনুভব করা উচিত। আপনারা সাহসী মানুষ। আপনাদের দেশের সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক। আপনাদের দেশ একটি মহান দেশ ছিল।" 

এই পরিস্থিতিতে ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস অনুসারে, অর্থনৈতিক সঙ্কটের কারণে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার ইরানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়েছে। তেহরান এবং মাশহাদ ও ইসফাহান সহ প্রধান শহরগুলির প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, বিক্ষোভকারীরা ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে এসেছেন। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে উৎখাত হওয়া প্রয়াত শাহের পুত্র ও নির্বাসিত বিরোধী-মুখ রেজা পাহলভি ইরানের মানুষের উদ্দেশে আর্জি জানিয়েছেন, প্রতিবাদ জারি রাখতে। যাচাই না হওয়া বিভিন্ন সোশাল মিডিয়া পোস্টে দেখা গেছে যে, বেশ কয়েকটি শহরে পাহলভি-পন্থী স্লোগান তোলা হয়েছে, যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে যে দেশজুড়ে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget