এক্সপ্লোর

ইয়াসের তাণ্ডবের জের, খোলা আকাশের নীচে অস্থায়ী স্কুল কাঁথিতে

মন্দির প্রাঙ্গণে ত্রিপলে বসে পড়ুয়ারা। খোলা আকাশের নীচে চলছে ক্লাস।

ঋত্বিক প্রধান, কাঁথি: ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভেসে গিয়েছে বই-খাতা। পূর্ব মেদিনীপুরের কাঁথির শৌলাতে খোলা আকাশের নীচে শুরু হল অস্থায়ী স্কুল। প্রতিদিন ত্রাণ শিবিরে থাকা ১০০ পড়ুয়াকে নিয়ে ২ ঘণ্টা ধরে চলছে ক্লাস। বই খাতা-সহ পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি দেওয়া হচ্ছে মাস্ক ও স্যানিটাইজারও।


মন্দির প্রাঙ্গণে ত্রিপলে বসে পড়ুয়ারা। খোলা আকাশের নীচে চলছে ক্লাস। এই ছবি শান্তিনিকেতনের নয়। ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের কাঁথির শৌলাতে শুরু হয়েছে অস্থায়ী স্কুল। ঘূর্ণিঝড় আঘাত হানার পর ১০ দিন কেটে গেলেও উপকূলবর্তী এলাকার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ক্ষতচিহ্ন। প্রবল জলোচ্ছ্বাসের জেরে বাড়ি-ঘর ভেসে যাওয়ায় এখনও ত্রাণ শিবির বা নদী বাঁধের উপর থাকতে হচ্ছে বহু দুর্গত মানুষকে।


দুর্যোগের জেরে স্কুল পড়ুয়াদের অবস্থা আরও করুণ। অধিকাংশের ভেসে গিয়েছে বই-খাতা। এদের মধ্যে অনেকেই রয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থী। এই অবস্থায় কাঁথির নয়াপুট সুধীরকুমার হাইস্কুলের প্রধান শিক্ষক অস্থায়ীভাবে স্কুল চালানোর পরিকল্পনা করেন। সেই মতো স্থানীয় একটি মন্দির প্রাঙ্গণে খোলা আকাশের নীচে শুরু হয় ক্লাস। এগিয়ে আসেন স্থানীয় আরও কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। 

কাঁথির নয়াপুট সুধীরকুমার হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই বলেন, ঘূর্ণিঝড়ের সময় স্কুলবাড়িতে সবাই আশ্রয় নিয়েছিল। পরে সবাই ত্রাণ শিবিরে চলে যায়। কিন্তু দুর্যোগে পড়ুয়াদের বই-খাতা ভেসে যাওয়ায় এই স্কুল চালু করা হয়েছে। কাঁথির নয়াপুট সুধীরকুমার হাইস্কুলের নবম শ্রেণি পড়ুয়া তন্ময় মাঝির কথায়, আমাদের বই খাতা সব ভেসে গেছে। এখন প্রধান শিক্ষকের উদ্যোগে আমরা ক্লাস করছি। উনি বই খাতা জোগার করে দিয়েছেন। 

আপাতত চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০০ জন পড়ুয়াকে নিয়ে শুরু হয়েছে এই অস্থায়ী স্কুল। পড়ুয়াদের বই-খাতা দিয়ে সাহায্য করছে একটি স্বেচ্ছাসেবি সংগঠন। দেওয়া হচ্ছে মাস্ক ও স্যানিটাইজারও। এগিয়ে এসেছেন স্থানীয় যুবক-যুবতীরাও। প্রতিদিন বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত চলছে ক্লাস।

সেরা শিরোনাম

FlyDubai Pilot 9/11 Plan: 9/11-এর মতো হামলার ছক! ককপিটে দুই পাইলটের মারপিট, এলোপাথাড়ি কোপ, বিমান নামালেন যাত্রীরা
9/11-এর মতো হামলার ছক! ককপিটে দুই পাইলটের মারপিট, এলোপাথাড়ি কোপ, বিমান নামালেন যাত্রীরা
South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
West Bengal News Live : সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget