এক্সপ্লোর

Lok Sabha poll result : অতিরিক্ত আত্মবিশ্বাসেই ধাক্কা ! লখনউ এর সভায় মানলেন এবার যোগীও

Yogi Adityanath : রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন, এই ফলের অন্যতম কারণ হল বিজেপির 'অতিরিক্ত আত্মবিশ্বাস'। এবার তারই অনুরণন শোনা গেল যোগী আদিত্যনাথের গলায়। 

লখনউ : যে উত্তরপ্রদেশ শুরু থেকে নরেন্দ্র মোদিকে দু হাত ভরে আসন দিয়েছে, সেই উত্তরপ্রদেশই এবার বড় ধাক্কা দিয়েছে মোদিকে। রামমন্দির প্রতিষ্ঠা পরবর্তীতে এমন ফল বোধ হয় দুঃস্বপ্নেও ভাবেনি বিজেপি। ৮০ আসনের উত্তরপ্রদেশে প্রথম স্থানে উঠে এসেছে  অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। ফলের পর দলের অন্দরে বারবার বিশ্লেষণের কথা উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন, এই ফলের অন্যতম কারণ হল বিজেপির 'অতিরিক্ত আত্মবিশ্বাস'। এবার তারই অনুরণন শোনা গেল যোগী আদিত্যনাথের গলায়। 

রবিবার  এই সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও হাজির ছিলেন সেখান থেকে নির্বাচিত সাংসদ এবং বিধায়করা এবং  দলের কর্মকর্তারা। সেখান থেকেই কার্যত ২০২৭ সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির শঙ্খনাদ বেজে গেল।  জেপি নাড্ডার উপস্থিতিতে রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠকে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী জোর দিয়ে বলেন রাজ্যে আবারও বিজেপির ফল ভাল করতে হবে । 

লখনউয়ের  সভায় যোগীর বক্তব্যে শোনা গেল সেই সব কথা, যা এতদিন মোদির সমালোচকরাই বলে এসেছেন।  রামমনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের একটি সভায় যোগী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৪, ২০১৭, ২০১৯ এবং ২০২২-এ সে-রাজ্যে বিজেপি অসাধারণ ফল করেছিল। ২০১৪ সালের পরের নির্বাচনগুলিতে আমরা যত শতাংশ ভোট পেয়েছিলাম, এ বারও তার কাছাকাছি পেয়েছে বিজেপি। কিন্তু কিছু ভোট অন্য দিকে চলে যাওয়া এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভোটের ফল নিয়ে প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পারেনি বিজেপি।  বড় ধাক্কা খেয়েছে। 

২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফলের অন্যতম কারণ হিসেবে যোগী দেখছেন জাত বিভাজনকে।  এই সভায় আদিত্যনাথ পার্টির নেতা-কর্মীদের সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় থাকার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে  যে কোনও ধরনের গুজবে কান না দেওয়ার কথা বলেছেন।  উত্তরপ্রদেশে দলের এমন ফলাফল কেন হল, তার কারণ খুঁজতে একটি টাস্ক ফোর্স গড়েছিল বিজেপি। সেই কমিটির কাটাছেঁড়ায় কারণ হিসেবে উঠে এসেছে দলের অন্তর্দ্বন্দ্ব, জাতপাতের বিভাজন, সরকারি আমলাদের অসহযোগিতার কথা। আর সেই কথারই প্রতিফলন পাওয়া গেল এদিন যোগীর সভায়।  

২৭ এ উত্তরপ্রদেশে কি ফিরবে গেরুয়া শিবিরের বসন্ত? স্ট্র্যাটেজি বদলাবে বিজেপি ? 

আরও পড়ুন : 

সোমবার থেকেই শনির প্রকোপে কোন রাশি, কোন রাশির অর্থের ঝনঝনানি? এই সপ্তাহের রাশিফল

 

সেরা শিরোনাম

Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget