এক্সপ্লোর

অবশেষে কোভিড-১৯ বিধি মেনে উত্তরপ্রদেশে প্রকাশ্যে দুর্গাপুজোয় সম্মতি আদিত্যনাথ সরকারের

প্রশাসনের সিদ্ধান্ত বদলে খুশি দু্র্গাপুজো কমিটিগুলি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে পুজোর আয়োজন শুরু করে দিয়ে দিয়েছে।

লখনউ: শেষমেষ প্রকাশ্যে প্যান্ডেল করে দুর্গাপুজো করতে না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার যোগী আদিত্যনাথ প্রশাসনের। করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় উত্তরপ্রদেশের বিজেপি পরিচালিত প্রশাসন ঘরের ভিতরে দেবী দুর্গার আরাধনার নির্দেশ দিয়েছিল। কিন্তু এবার প্রকাশ্যে দুর্গাপুজো করা যাবে বলে জানাল তারা। তবে সামাজিক দূরত্ববিধি মেনে প্যান্ডেলে পুজো করতে হবে। পরতে হবে মাস্ক, মেনে চলতে হবে স্যানিটাইজেশন বিধি। পুজো কমিটিগুলিকে যে গাইডলাইন পাঠিয়েছে প্রশাসন, তাতে এটা স্পষ্ট করা হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত বদলে খুশি দু্র্গাপুজো কমিটিগুলি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে পুজোর আয়োজন শুরু করে দিয়ে দিয়েছে। জানকিপুরম এলাকার দুর্গাপুজো কমিটির প্রতিনিধি আনন্দ ব্যানার্জিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, এক পক্ষকালেরও কম সময় রয়েছে। বৃহস্পতিবার পুরো রাতটা আমাদের পুজোর আয়োজনের পরিকল্পনা করতেই কেটেছে। দুর্গাপুজোর আয়োজনের অনুমতি দেওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আগে রাজ্যের বিজেপি সরকার চলতি কোভিড-১৯ অতিমারীর আবহে কিছু বিধিনিষেধ মেনে চলার শর্তে প্রকাশ্য়ে রামলীলা উত্সব পালনে অনুমতি দিয়েছিল, বলেছিল, কোনও নির্দিষ্ট অনুষ্ঠান করতে হলে ১০০-র বেশি লোকের জমায়েত হওয়া চলবে না। এ নিয়ে বাঙালি সমাজে অসন্তোষ ঘনায়। কেন্দ্রীয় সরকারের আনলক-৫ গাইডলাইন জারি হওয়ার পরই প্রকাশ্যে দুর্গাপুজোয় ছাড়পত্র দিল যোগী সরকার। গাইডলাইন অনুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, সামাজিক, শিক্ষাবিষয়ক, খেলাধুলো, বিনোদনমূলক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান ও অন্যান্য জমায়েত ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছে। এধরনের যে কোনও জমায়েতে সর্বোচ্চ ১০০ লোক থাকতে পারবেন। তবে এমন অনুষ্ঠান হতে পারবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনের বাইরেই। রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার সরকারগুলিকে কন্টেনমেন্ট জোনের বাইরে ১৫ অক্টোবরের পর থেকে ১০০ বেশি লোকের জমায়েতে অনুমোদন প্রদানে স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে শর্ত হল, বদ্ধ জায়গায় প্রেক্ষাগৃহের মোট লোক ধারণ ক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ ঢুকতে পারবে। ২০০ জনের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মেনে চলা, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা, হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক হয়েছে। বেঙ্গলি ক্লাবের এক শীর্ষকর্তা বলেন, দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে আমরা খুশি। অবশেষে অনিশ্চয়তা কাটল। আমরা ছোট মূর্তি বসাব, সব গাইডলাইন মেনে পুজো হবে। তিনি আরও বলেন, আমরা শহরের সবচেয়ে প্রাচীন পুজো কমিটি। ১০০ বছরের ওপর পুজো করছি। শতাব্দী প্রাচীন প্রথায় ছেদ টানা কঠিন ছিল। এই দুর্গাপুজোয় দেবীর কাছে একটাই প্রার্থনা হবে, দেশ থেকে চিরতরে মুছে যাক বহু মানুষের প্রাণ কেড়ে নেওয়া মারণ ভাইরাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget