এক্সপ্লোর

আমাকে দেখে হাসলে কাঁদতেই হবে, পবন খেরাকে কটাক্ষ কঙ্গনার

কোনও পরিস্থিতিতেই হার মানতে নারাজ বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার কংগ্রেস নেতা পবন খেরাকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী।

মুম্বই: কোনও পরিস্থিতিতেই হার মানতে নারাজ বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার কংগ্রেস নেতা পবন খেরাকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী। যারা আমাকে দেখে আসবে তাঁদের কাঁদতে হবে বলে কটাক্ষ করেন তিনি। ট্যুইট করে কংগ্রেস নেতার মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী। ট্যুইট করে কঙ্গনা বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন থেকেই সবাই আমাকে নিয়ে বিদ্রুপ করে। আমাকে দেখে হাসে। আমার কথা বলার ধরন, আমার চুল, আমার জামা, আমার ইংরাজি বলা নিয়ে হেসেছেন। আর তারপর তাঁদের কাঁদতে হয়েছে। এখনও তাঁদের কাঁদতেই হচ্ছে। আরও বেশি করে হাসুন, হাসতেই থাকুন। কিন্তু কেন এই সংঘাত? মানুষের মনস্তত্ব এবং প্রতিটি বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকা উচিত বলে ট্যুইটারে লিখেছিলেন কঙ্গনা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, অধিকাংশ মানুষ আমার যোগ্যতা নিয়ে হিংসা করেন। কারণ আমি যে কোনও বিতর্কে অংশ নিয়ে থাকি। আমার বিরোধীদের মনস্তত্বের পর্দা খুলে দিতে পারি। হিংসা বা রাগ করবেন না। নিজের বুদ্ধিমত্তায় শাণ দিন। নিজেকে আরও বেশি ঋদ্ধ করে তুলুন। আর এই ট্যুইট নিয়েই বিদ্রুপ করেন পবন খেরা। রিট্যুইট করে পবন খেরা লিখেছেন, অন্তত মজায় ভরে উঠুক ২০২১।
একাধিক বিষয় নিয়ে কঙ্গনা নিয়ে বিতর্ক অব্যাহত। সম্পত্তি বিবাদে শিবাসেনা এবং বৃহন্মুম্বই পুরসভার সঙ্গে সংঘাত চলছেই। এমনকি চলতি কৃষক আন্দোলন নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্য ঘিরে বারবার এই প্রশ্ন উঠে এসেছে। আন্দোলন বিরোধী মন্তব্যের জেরে কঙ্গনার ছবি বয়কটের ডাক দিয়েছন পঞ্জাবের কৃষকরা। টুইটারে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা বলেছেন, শাহিনবাগের 'অশিক্ষিত দাদি' কোনও তথ্য ছাড়াই এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। যারা কিছু জানেন না তাঁদের এইভাবে প্রচারের মুখ করা হয়। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে সোচ্চার হন আন্দোলনকারীরা। আর এই নিয়েই ক্ষুব্ধ আন্দোলনকারীদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget