এক্সপ্লোর

YouTuber Jasbir Singh Arrested: ১.১ মিলিয়ন সাবস্ক্রাইবার, জ্যোতির সঙ্গেও সম্পর্ক, পাকিস্তানের হয় চরবৃত্তির অভিযোগে গ্রেফতার আর এক ইউটিউবার

India-Pakistan Conflict: ধৃত যুবককে জসবীর সিংহ নামে শনাক্ত করা গিয়েছে।

নয়াদিল্লি: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার আরও এক ইউটিউবার। পাকিস্তানের চর হিসেবে তিনি কাজ করছিলেন এবং ভারত থেকে স্পর্শকাতর তথ্য় পাচার করছিলেন বলে অভিযোগ। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত জ্য়োতি মালহোত্রর সঙ্গেও এই যুবকের সংযোগ পাওয়া গিয়েছে বলে খবর। (YouTuber Jasbir Singh Arrested)

ধৃত যুবককে জসবীর সিংহ নামে শনাক্ত করা গিয়েছে। 'JaanMahal' নামের একটি YouTube চ্যানেল চালান তিনি। সেখানে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১.১ মিলিয়ন, বা ১১ লক্ষ। তদন্তকারীরা জানতে পেরেছেন, পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI-এর অফিসার শাকিরের সঙ্গে যোগাযোগ ছিল জসবীরের। জসবীরও তিন-তিনবার পাকিস্তান গিয়েছিলেন। (India-Pakistan Conflict)

জসবীরের কাছ থেকে যে বৈদ্যুতিন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তাতে পাকিস্তানের বেশ কিছু নম্বর রয়েছে বলে জানা যাচ্ছে। দানিশের আমন্ত্রণেই পাকিস্তানের ন্য়াশনাল ডে কর্মসূচিতে অংশ নেন জসবীর, যা অনুষ্ঠিত হয় দিল্লিতে পাকিস্তানের দূতাবাসে। সেখানে জ্যোতিও উপস্থিত ছিলেন।

পঞ্জাব পুলিশ জানিয়েছে, রাজ্যের স্পেশাল অপারেশন্স সেলের সহযোগিতায় জসবীরের নাগাল মিলেছে। রূপনগরের মাহলানের বাসিন্দা জসবীরের সঙ্গে গুপ্তচরদের সংযোগ মিলেছে। পাক গুপ্তচর শাকির ওরফে জাঠ রণধাওয়ার সঙ্গে যোগাযোগ ছিল জসবীরের। পাকিস্তানের যে সন্ত্রাস নির্ভর গুপ্তচর নেটওয়র্ক, তার অংশ ছিলেন জসবীর। হরিয়ানার ইউটিউবার জ্যোতি এবং পাক নাগরিক তথা পাক হাইকমিশনের বিতাড়িত আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর।

পঞ্জাব পুলিশের দাবি, ২০২০, ২০২১ এবং ২০২৪ সালে পাকিস্তান গিয়েছিলেন জসবীর। সেখানকার বেশ কিছু নম্বর উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত বৈদ্যুতিন সরঞ্জাম থেকে। ফরেন্সিক পরীক্ষা চলছে সেগুলির। তদন্তকারীদের দাবি, জ্যোতি গ্রেফতার হওয়ার পর পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগের সমস্ত চিহ্ন মুছে দিতে উদ্যত হন জসবীর। গ্রেফতারি এড়ানোর চেষ্টাও করেন তিনি। তাঁর বিরুদ্ধে মোহালিতে এফআইআর দায়ের হয়।ট

পাকিস্তান ভারতে বড় নেটওয়র্ক তৈরি করেছিল বলে মনে করা হচ্ছে। আরও কে কে সেই নেটওয়র্কের সঙ্গে যুক্ত ছিল, তা জানার চেষ্টা চলছে। পঞ্জাব পুলিশ জানিয়েছে, দেশের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশবিরোধী সমস্ত শক্তির বিনাশই লক্ষ্য তাদের।

জ্যোতিও 'Travel With Jo' নামের একটি YouTube চ্যানেল চালাতেন। তিনিও কমপক্ষে তিন বার পাকিস্তান যান বলে খবর। পাক এজেন্টদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারতের ঐক্য, সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বিপদের মুখে ফেলে দেওয়ার ধারাতেও মামলা দায়ের হয়েছে জ্যোতির বিরুদ্ধে। 

পহেলগাঁওয় হামলার পর, পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এখনও পর্যন্ত বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। পটিয়ালার খালসা কলেজের দেবেন্দ্র সিংহ ঢিলোঁ, হরিয়ানার নিরাপত্তা রক্ষী নৌমান আলিও রয়েছে সেই তালিকায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget