এক্সপ্লোর

চলতি মাসেই শুরু হচ্ছে দ্বিতীয় করোনা টিকা "জাইকভ-ডি"-র মানব পরীক্ষা, ঘোষণা জাইডাসের

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে দেশের প্রথম সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন "কোভ্যাকসিন"-এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মানব পরীক্ষা...

নয়াদিল্লি: চলতি মাসেই শুরু হচ্ছে ভারতের সম্ভাব্য দ্বিতীয় করোনা টিকা "জাইকভ-ডি"-র মানব পরীক্ষা। এমনটাই জানিয়েছে এই টিকা নিয়ে গবেষণা চালানো দেশের অন্যতম বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস ক্যাডিলা।

দেশের বিভিন্ন প্রান্তে প্রায় এক হাজারের বেশি মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। গত সপ্তাহে, প্রথম ও দ্বিতীয় দফা পরীক্ষা চালানোর সবুজ সঙ্কেত সংস্থাকে দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই।

এই প্রেক্ষিতে সংস্থার চেয়ারম্যান পঙ্কজ পটেল জানান, ট্রায়াল শেষ করতে তিনমাস সময় লাগবে। একবার দু-দফার পরীক্ষা শেষ হলে, তখন তৃতীয় দফা পরীক্ষার অনুমতি দেওয়া হবে। সেখানেও তিনমাসের প্রক্রিয়া। তারপর গিয়ে এই ভ্যাকসিন বাজারে আসতে পারে।

আমদাবাদে স্থিত জাইডাসের ভ্যাকসিন প্রযুক্তে কেন্দ্রে এই "জাইকভ-ডি" তৈরি করা হয়েছে। সংস্থার দাবি, পশুদের ওপর পরীক্ষায় এই ভ্যাকসিন আশাতীত ফল দিয়েছে। ভ্যাকসিন থেকে উৎপন্ন অ্যান্টিবডি ভাইরাসকে একেবারে বাগে আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সংস্থা।

আরও জানানো হয়েছে, ভ্যাকসিনের পুনঃপ্রয়োগে কোনওপ্রকার সুরক্ষাজনিত সমস্যা নজরে আসেনি। জাইডাস জানিয়েছে, "জাইকভ-ডি"-র মাধ্যমে তারা সফলভাবে ডিএনএ-নির্ভর ভ্যাকসিনের প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই শুরু হচ্ছে দেশের প্রথম সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন "কোভ্যাকসিন"-এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মানব পরীক্ষা। প্রথম দফায় ৩৭৫ জন, তারপর দ্বিতীয় দফায় আরও ৭৫০ জন। সব মিলিয়ে ১১০০-এর বেশি মানুষের ওপর শুরু হতে চলেছে দেশের প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনের পরীক্ষার পরীক্ষা।

এই ভ্যাকসিন যৌথভাবে তৈরি করেছে ভারত বায়োটেক ও আইসিএমআর। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই এই প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষার সবুজ সংকেত দিয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget