এক্সপ্লোর

Tea Story: ২০ টাকার চায়ে ৫০ টাকা সার্ভিস চার্জ, 'অবাক-চা পান' ট্রেনযাত্রীর

Tea-Tell In Train: ২০ টাকার চায়ে ৫০ টাকা সার্ভিস চার্জ। গাঁজাখুরি নয়, গত ২৮ জুন এই ঘটনাই ঘটেছে দিল্লি-ভোপাল শতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর সঙ্গে। ইনভয়েস পোস্ট করেছেন তিনি। সঙ্গে সঙ্গে ভাইরাল সেটি।

নয়াদিল্লি: সুকুমার রায় থাকলে কি  একেই বলতেন 'অবাক চা-পান'?

কোথায় গণ্ডগোল?

বুঝলেন না তো? তা হলে শুনুন।  দিল্লি থেকে ভোপাল যাবেন বলে শতাব্দী এক্সপ্রেসে (shatabdi express) চড়েছিলেন জনৈক যাত্রী (passenger)। ট্রেন চলছিল ট্রেনের মতো। কিন্তু গলা তৃষ্ণায় ফেটে যায়। মানে চায়ের (tea) তৃষ্ণা আর কী। তো ট্রেনের মধ্যে এক পেয়ালা চায়ের অর্ডার দিলেন।  যথাসময়ে সে চলেও এল। কিন্তু তা পান করার আগেই চক্ষু চড়কগাছ যাত্রীর। চায়ের দাম (price)২০ টাকা, অথচ তার উপর সার্ভিস ট্যাক্স (service charge) ৫০ টাকার (50 rupees)। এতো বাঁশের চেয়ে কঞ্চি দড় অবস্থা! 
কোনও গাঁজাখুরি নয়। গত ২৮ জুল দিল্লি-ভোপাল শতাব্দী এক্সপ্রেসে এমনটা যে ঘটেছে সেটা গরমাগরম প্রমাণে ছয়লাপ সোশ্য়াল মিডিয়া। আইআরসিটিসি-র ইনভয়েস। সেখানেই জ্বলজ্বল করছে চায়ের দাম ও সার্ভিস ট্যাক্স। ট্রেনযাত্রী বালগোবন্দি ভার্মা সেই ইনভয়েস টুইট করেছেন। সঙ্গে লেখা, '২০ টাকার চায়ের উপর ৫০ টাকার কর। এত দিন শুধু ইতিহাস বদলাতো, এখন সত্যি দেশের অর্থশাস্ত্র বদলে গিয়েছে।' কটাক্ষ-সমালোচনার বান সোশ্য়াল মিডিয়ায়।

কী বলছে রেলওয়ে? 

রেলওয়ে অবশ্য় কোনও কিছুতে কান দিতে নারাজ। তাদের যুক্তি, যদি কোনও যাত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার সময়ই আগাম খাবারেরও বুকিং না করেন তা হলে ৫০ টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ ট্রেনে সফরের সময় কিছু কিনে খেতে হলে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ২০১৮ সালে এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছিল তারা। বলা হয়েছিল, আগে থেকে বুকিং না করা থাকলে সফরের সময় যদি কোনও যাত্রীর চা, কফিও অর্ডার করেন তা হলেও ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ তাদের হিসেবমতো নিয়মে কোনও ফাঁক নেই। কিন্তু ২০ টাকার চায়ে ৫০ টাকা সার্ভিস চার্জ দেওয়ার পর যে পানীয়টি জনৈক যাত্রী হাতে পেয়েছিলেন তাতে কি তৃষ্ণা মিটেছিল? নাকি ইনভয়েস দেখে তৃষ্ণা বেড়ে গিয়েছিল তাঁর?
এই অবাক চা-পানের শেষ হল কী ভাবে? কৌতূহলী অনেকেই।

আরও পড়ুন:ইডি-র সামনে বসিয়ে আমাকে বদলাতে পারবেন না, মোদীকে 'বার্তা' রাহুলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget