এক্সপ্লোর

Raga on ED: ইডি-র সামনে বসিয়ে আমাকে বদলাতে পারবেন না, মোদীকে 'বার্তা' রাহুলের

Raga to PM on ED: যতই ইডি-র সামনে বসিয়ে রাখা হোক, তাঁকে বদলানো যাবে না। শুক্রবার হুঙ্কার ওয়েনাডের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর। সঙ্গে পর্যবেক্ষণ, 'প্রধানমন্ত্রীর বোধহয় কোনও ভ্রান্ত ধারণা রয়েছে।'

ওয়েনাড: যতই ইডি-র (ED) সামনে বসিয়ে রাখা হোক, তাঁকে বদলানো (change)যাবে না। শুক্রবার হুঙ্কার ওয়েনাডের কংগ্রেস (congress) সাংসদ রাহুল গাঁধীর (rahul gandhi)। সঙ্গে পর্যবেক্ষণ, 'প্রধানমন্ত্রীর (pm) বোধহয় কোনও ভ্রান্ত ধারণা রয়েছে।'

কেন ক্ষুব্ধ রাহুল?

কটাক্ষের মূল লক্ষ্য যে কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদী, তা রাখঢাক না করে বুঝিয়ে দিয়েছেন রাহুল। ন্যাশনাল হেরাল্ড মামলায় এর মধ্যে পাঁচ দিন কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ন্যূনতম বিরতিটুকুও দেওয়া হয়নি রাহুলকে। এ নিয়ে আগেও সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ। বলেছিলেন, প্রশ্নোত্তর চলাকালীন ঘণ্টার পর ঘণ্টা তিনি  কী ভাবে বসে থাকতেন তা জানতে চেয়েছিলেন ইডি আধিকারিকদেরই কেউ কেউ। জবাবে রাহুল বলেন, তাঁর বিপাসনা করার অভ্যাস রয়েছে। কিন্তু বিষয়টি যে কংগ্রেস শীর্ষনেতৃত্ব এত সহজে দেখছে না, সেটা ফের স্পষ্ট সনিয়াপুত্রের কথায়। 

কী বললেন? 
শুক্রবার ওয়েনাডের সুলতান বাথেরিতে আয়োজিত ইউডিএফ বহুজন সংগমে রাহুল বলেন, 'ভারত সরকার...প্রধানমন্ত্রী মনে করেন আমাকে ইডি-র সামনে দিনপাঁচেক বসিয়ে রাখলেই নিজের ভোল বদলে ফেলব। প্রধানমন্ত্রীর বোধহয় কোনও ভ্রান্ত ধারণা রয়েছে।' বিজেপির সঙ্গে একই বন্ধনীতে সিপিএম-কেও আক্রমণ করেন রাহুল। তাঁর মতে, দুটি দলই মনে করে হিংসার পথ নিলে মানুষকে ভয় পাওয়ানো যাবে। দুপক্ষেরই ভয়ানক ভ্রান্ত ধারণা রয়েছে। ওরা মনে করে হিংসা দিয়ে মানুষকে বদলানো যায়, সমালোচনা ওয়ানাডের সাংসদের। কিন্তু তিনি যে এসবের পরোয়া করেন না, এর পাশাপাশিই সেই বার্তা দিয়েছেন রাহুল। বলেছেন, 'দেশের মানুষের ভালোবাসা  আমার আচার-ব্যবহার, কাজকর্মের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করে। শত্রু বা প্রতিপক্ষদের দ্বারা কখনওই তা নিয়ন্ত্রিত হতে পারে না।'
গত সপ্তাহে ওয়েনাডে রাহুলের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল বাম ছাত্র সংগঠন  এসএফআইয়ের বিরুদ্ধে। ঘটনাটির নিন্দা করে কড়া পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কিন্তু তার পরও শান্ত হয়নি কংগ্রেস। এবার কেরলে দাঁড়িয়ে বিজেপি ও বামেদের একযোগে সমালোচনা খোদ রাহুলের। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এতে হিতে বিপরীত হবে না তো? সংশয় থাকছেই।

আরও পড়ুন:'মনিপুরের ভূমিধসে নিহতদের মধ্যে দার্জিলিংয়ের ৯ জওয়ান'! শোকপ্রকাশ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
Cockroach Janata Party : নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
Prahlad Joshi : ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
Dharmendra Pradhan : ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি
ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget