এক্সপ্লোর

Viral News: শততম সদস্যকে কোলে নিয়ে ৯৯-এ নট আউট পেনসিলভ্যানিয়ার বৃদ্ধা!

100th Great-Grandchild In Pennsylvania:ইচ্ছা ছিল, বিশাল বড় একটা পরিবার হবে। জীবনের শেষ অধ্যায়ে এসে সেই ইচ্ছা পূর্ণ হল পেনসিলভ্যানিয়ার বাসিন্দা মার্গারিট কোলারের।

হ্যারিসবার্গ (পেনসিলভ্যানিয়া): ইচ্ছা ছিল, বিশাল বড় একটা পরিবার (family) হবে। জীবনের শেষ অধ্যায়ে এসে সেই ইচ্ছা পূর্ণ হল পেনসিলভ্যানিয়ার (Pennsylvania) বাসিন্দা মার্গারিট কোলারের। চতুর্থ প্রজন্মের শততম (100th) সদস্যকে (great grandchild) অভ্যর্থনা জানালেন মার্গারিট। তাঁর নিজের বয়স এখন ৯৯।

ভরপুর সংসার...
১১ সন্তানের জননী মার্গারিটের জন্ম ১৯২২ সালে। আর কয়েক মাসের মধ্যে একশোতম জন্মদিন পালন করার পরিকল্পনা তৈরি তাঁর। তবে একা কিছু করেন না তিনি। ছেলেমেয়ে, নাতিনাতনি ও তাঁদের ছেলেমেয়ে নিয়ে ভরপুর পরিবার। গত ৪ অগাস্ট সেই তালিকাতেই শততম সংযোজন কোলার উইলিয়াম বলস্টার। সদ্যোজাতের নামে বৃদ্ধার নাম রয়েছে। রয়েছে তাঁর প্রয়াত স্বামী উইলিয়ামের নামও। মার্কিন সংবাদমাধ্যমকে নবতিপর বলেছেন, 'আমি সব সময়ই বিশাল পরিবার চেয়েছিলাম। একমাত্র সন্তান হওয়া খুব চিন্তার---বড় একাকীত্ব তাতে।' মার্গারিটের ১১ জন সন্তান, ৫৬ জন নাতিনাতনি। এবার তার পরবর্তী প্রজন্ম। সব মিলিয়ে সেঞ্চুরিপার।

কী হল?
দেখেশুনে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 'One Hundred Years of Solitude' উপন্যাসের উরসুলা-র কথা মনে পড়ে গিয়েছে কারও কারও। 'বুয়েনদিয়া' পরিবারের প্রবীণা উরসুলার বংশলতিকা যে কতটা ছড়ানো ছিল, তার ডালপালা, শাখাপ্রশাখা নিয়ে মার্কেজ যে 'ম্যাজিক রিয়ালিজমের' জাল বুনেছিলেন, তা কিংবদন্তী হয়ে গিয়েছে। বাস্তবে মার্গারিট অবশ্য একসময়ে সন্ন্যাসিনী হতে চেয়েছিলেন। কথায় কথায় মার্কিন সংবাদমাধ্যমকে জানালেন, তাঁর বাড়ির কাছে যে কনভেন্টটি তাঁকে বার বার প্রত্যাখ্যান করে। হবু স্বামী-ই সেই সময় বুঝিয়ে সুঝিয়ে মত বদলান মার্গারিটের। তার পর, এখন নাতি-নাতনির পরের প্রজন্ম নিয়ে হইহই করে সংসার করছেন তিনি। এত বড় পরিবার যে এক টেবিলে বসার জায়গা হয় না। কিন্তু যে কোনও উৎসবে সকলে মিলে চুটিয়ে আনন্দ করেন, জানালেন ক্রিস্টিন বলস্টার। সম্পর্কে কোলারের নাতনি এবং তাঁর পরিবারের শততম সদস্যের মা। 

কী অভিজ্ঞতা?
পরিবারের ১০০ তম সদস্য কে হবে, এই নিয়ে ক্রিস্টিনের সঙ্গে তাঁরই তুতো বোনেরই 'প্রতিযোগিতা' চলছিল। দুজনেই একসঙ্গে সন্তানসম্ভবা হন, কাছেপিঠেই প্রসবের সময় ছিল দুজনের। কিন্তু পৃথিবীতে আসার খুব বেশি তাড়া ছিল না কোলার উইলিয়াম বলস্টারের। ডিউ ডেটের এক সপ্তাহ পর জন্মায় সে। তার আগেই পৃথিবীর আলো দেখে ক্রিস্টিনের তুতো বোনের সন্তান। সে ৯৯তম সদস্য, কোলার উইলিয়াম বলস্টার ১০০ তম। তবে নবতিপরের সান্ত্বনা একটাই, দুজনেই সুস্থ হয়েছে।
বাকি উদযাপন তো চলছেই। জীবনের উদযাপন, আনন্দধারা...

আরও পড়ুন:গরুপাচারকারীদের সঙ্গে কেন কথা বলতেন সায়গল ? জেরা সিবিআই-র

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget