এক্সপ্লোর

Viral News: ৫ টন ওজনের 'রুদ্র বীণা' তৈরি করলেন ১৫ কারিগরের দল, ভাইরাল ছবি

'Rudra Veena': ভোপালের অটল পথের একটি স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে এই বীণা রাখা হবে। বর্জ্য পদার্থ দিয়ে তৈরি এই বীণা পৃথিবীর বৃহত্তম বলে দাবি শিল্পীদের।

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal) একদল কারিগর ফেলে দেওয়া জিনিস ও আবর্জনা ব্যবহার করে "রুদ্র বীণা" (Rudra Veena) তৈরি করেছেন। ৫ টন ওজনের ওই বীণা লম্বায় ২৮ ফুট, চওড়ায় ১০ ফুট ও উচ্চতা ১২ ফুট। প্রায় ৬ মাস ধরে ১৫ জন কারিগরের দল এই বীণা তৈরি করেছেন। এএনআই সূত্রে খবর, এই বীণা তৈরিতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে।

বিশালাকার 'রুদ্র বীণা' ভাইরাল

ওই কারিগরদের মতে, এখনও পর্যন্ত তৈরি হওয়া সব রুদ্র বীণার মধ্যে এটিই পৃথিবীর বৃহত্তম। এই বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহার করা হয়েছে গাড়ির বিভিন্ন ফেলে দেওয়া যন্ত্রাংশ যেমন, তার, চেন, গিয়ার, বল বিয়ারিং (wire, chains, gears and ball bearings) ইত্যাদি।

কারিগরদের অন্যতম পবন দেশপাণ্ডে এএনআইকে বলেছে, 'এই বীণা "কাবাড় সে কাঞ্চন", এই থিমের ওপর ভিত্তি করে মূলত তৈরি হয়েছে। ১৫ জন শিল্পী এটির ডিজাইন, বর্জ্য জোগাড় করার কাজে জড়িত ছিলেন। প্রায় ৬ মাসের চেষ্টায় অবশেষে বৃহত্তম বীণা তৈরি হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা একটি ভারতীয় থিম নিয়ে কাজ করতে চেয়েছিলাম যাতে আমাদের নতুন প্রজন্ম ভারতীয় সংস্কৃতি সম্পর্কে আরও জানতে পারে। 'রুদ্র বীণা' নিজেই অনন্য। এটি শহরের এমন জায়গায় স্থাপন করা হবে যেখানে লোকেরা এটির সঙ্গে সেলফি তুলতে পারবে। আমরা এতে একটি মিউজিক্যাল সিস্টেম এবং লাইট স্থাপন করব যাতে এটি আরও সুন্দর দেখায়।'

আরও পড়ুন: International Migrants Day 2022: দারিদ্র-যুদ্ধ-দুর্যোগ জন্ম দিচ্ছে লক্ষ লক্ষ পরিযায়ীর, তাঁদের জন্যই রয়েছে একটি গোটা দিন

ভোপালের অটল পথের একটি স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে এই বীণা রাখা হবে। বর্জ্য পদার্থ দিয়ে তৈরি এই বীণা পৃথিবীর বৃহত্তম বলে দাবি শিল্পীদের। 'আমরা গবেষণা করে দেখেছি যে স্ক্র্যাপ এবং আবর্জনা থেকে এত বিশাল বীণা কখনও তৈরি হয়নি। এটি শুধু ভোপাল নয়, বিশ্বের সবচেয়ে বড় বীণা। এই রুদ্র বীণা তৈরিতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget