এক্সপ্লোর

Viral Video: মদ্যপ হয়ে বিয়েতে পাত্র! হাতজোড় মেয়ের বিয়ে ভাঙলেন মা নিজেই, ভাইরাল ভিডিও!

Marriage Video Viral: ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বর নেশার ঘোরে আরতির থালা মাটিতে টেনে ফেলে দেন।

নয়া দিল্লি: মেয়ের বিয়ে বলে কথা। আয়োজনে কোনও ত্রুটি রাখতে চাননি মা-বাবা। পরিকল্পনা মতোই ঢালাও আয়োজনও করেছিলেন তাঁরা। কিন্তু শেষে বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিলেন মেয়ের মা নিজেই। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বর নেশার ঘোরে আরতির থালা মাটিতে টেনে ফেলে দেন। তারপরেই বিয়ে নিয়ে বেঁকে বসেন কনের বাড়ির লোকজন। শুধু তাই নয়, বিয়ে করতে আসার সময় বর এবং বরযাত্রীরা সম্পূর্ণ মত্ত অবস্থায় ছিলেন, এমনই অভিযোগ উঠেছে। পরিবারের তরফে এও বলা হয়,  মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন পাত্র। মত্ত হয়ে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন পাত্রের বন্ধুরাও। বিয়ের আসরে সকলের সঙ্গে যথেচ্ছ দুর্ব্যবহার করেন তাঁরা। 

এমনকী বরণডালাও উল্টে ফেলেন পাত্র। এই দৃশ্য দেখে কড়া পদক্ষেপ করলেন কনের মা। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে কনের মা বলছেন, ‘এখনই এমন ব্যবহার, ওই বাড়ি গেলে পরে আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে?’ যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। নেটদুনিয়ায় বাহবা কুড়িয়েছেন ওই মেয়ের মা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, বিয়ের আসরে মত্ত অবস্থায় পৌঁছেছিলেন পাত্র। বন্ধুদের সঙ্গেই মাতলামি করছিলেন তিনি। ভিডিওতে এও বলতে শোনা যায়, হাত জোড় করে পাত্রপক্ষের উদ্দেশে পাত্রীর মা বলেন, 'আমরা আপনাদের বিশ্বাস করেছিলাম। আপনারা তার মর্যাদ দেননি। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, এমন পাত্রের হাতে তুলে দেব না। এই বিয়ে হবে না।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by News For India (@news.for.india)

পাত্রের পরিবারের তরফে কনের আত্মীয়দের কাছে ক্ষমাও চাওয়া হয়। তারপরও কনের মায়ের সিদ্ধান্তের বদল হয়নি। বহু লোকই কনের মায়ের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। নেটিজেনদের মতে, এই কাজ করে মেয়ের জীবন বাঁচিয়েছেন তিনি।                                                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget