এক্সপ্লোর

Google Map Tips: গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে জলাশয়ে পড়লেন যাত্রীরা! তারপর?

Kerala Google Map Accident: রাস্তার বদলে সরাসরি জলের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিল গুগল ম্যাপ। অল্পের জন্য প্রাণরক্ষা হল যাত্রীদের।

Kerala Google Map Accident: রাস্তা অচেনা হলে অনেকে আশেপাশের লোকজনকে বা দোকানে জিজ্ঞেস করে নেন। এভাবে যুগের পর যুগ রাস্তা চিনে গন্তব্যে পৌঁছান সবাই। বর্তমানে সময় প্রযুক্তি অনেকটাই এগিয়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছু চলে এসেছে হাতের মুঠোয়। যেমন এসেছে ম্যাপ। মোবাইলে ম্যাপের মধ্যে কেউ কোথায় আছেন তা সহজে জানা যায়। জিপিএস লোকেশনের সাহায্যে নিজের অবস্থানও জানা সহজ। কোথাও যেতে হলে রাস্তা চিনিয়ে দেয় ওই ম্যাপ। ম্যাপের মধ্যে গুগলের ম্যাপ অন্যতম ভাল একটি ম্যাপ। কারণ এই ম্যাপ অনেকটা নিখুঁত। কিন্তু সবটা নয়। যার ফলে মাঝে মাঝেই বড় বিপদে পড়েন মানুষরা। তেমনটাই হল কেরলে।

রাস্তার বদলে সোজা ঝরনার জলে

হায়দরাবাদ থেকে চারজন পর্যটকের একটি দল কেরলে ঘুরতে যাচ্ছিলেন। সঙ্গে রাস্তা চেনার জন্য ভরসা ছিল গুগল ম্যাপ। কিন্তু সেই ম্যাপই তাদের নিয়ে গিয়ে ফেলে একটি ঝরনা সংলগ্ন জলাশয়ের মধ্যে। ঘটনাচক্রে ওই রাস্তায় জল জমে ছিল। যার ফলে রাস্তা না জলাশয় বুঝতে না পেরে সোজা জলের মধ্যে পজড়ে যায় চারচাকা গাড়িটি। 

যাত্রীদের কোনওমতে উদ্ধার

স্থানীয় পুলিশ ও বাসিন্দাদের সহযোগিতায় চারজনকেই বাঁচানো সম্ভব হয়েছিল। তবে গাড়িটিকে বাঁচানো যায়নি। গাড়িটি পুরোপুরি তলিয়ে যায় জলের মধ্যে। সংবাদমাধ্যম পিটিআইকে কেরল পুলিশ জানান, গাড়িটি উদ্ধারের চেষ্টা এখনও জারি রয়েছে। ওই দিন ভারি বৃষ্টি চলছিল কেরলের ওই অংশে। তার জেরে জলাশয়ের জল বেড়ে গিয়ে রাস্তা ভেসে যায়। এর ফলে রাস্তা গুলিয়ে যায় তাঁদের। আবার গুগল ম্যাপের পথনির্দেশের জেরে দুর্ঘটনাটি ঘটে যায়।

গত বছরে দুই চিকিৎসকের মৃত্যু

গত বছরে অক্টোবরে কেরলে এভাবে দুজন চিকিৎসকের মৃত্যু হয়। মোট পাঁচজন যাত্রা করছিলেন ওই গাড়িতে। তাদের গাড়ি সরাসরি নদীতে গিয়ে পড়ে। এর পর দুজনের সেখানেই মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত হন।

কেরল পুলিশের পরামর্শ 

সকল যাত্রীদের উদ্দেশ্যে কেরল পুলিশের পরামর্শ দিয়েছে বর্ষার সময় গুগল ম্যাপের উপর বেশি ভরসা না করতে। কারণ এর জেরেই বিপদ বাড়ছে। অনেকেই আবার শর্ট কাট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। গুগল স্যাটেলাইটে ইমেজে সেই রাস্তাগুলি সবসময় ঠিকঠাক দেখায় না। যার ফলে অনেকে এমন দুর্ঘটনার কবলে পড়েন। 

আরও পড়ুন - Viral News: মুচকি হেসে নিজেকে এলিয়েন বললেন ইলন মাস্ক, নেপথ্যে কী কারণ ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget